ফের অশান্তি শুরু, 'দেশু ৭'- র টিকিট বিক্রি শুরু হতেই আপত্তি অন্য প্রোডাকশন হাউজের?

গতকাল অর্থাৎ ১৯ জানুয়ারি ঠিক দুপুর বেলা লাইভে এসেছিলেন দেব এবং শুভশ্রী। আগামী ছবি নিয়ে বেশ কিছু কথা জানিয়ে তারকা জুটি ঘোষণা করেন, দুর্গাপুজোয় যে ছবি মুক্তি পেতে চলেছে তার টিকিট পাওয়া যাবে ১০ মাস আগে থেকেই। শুধু তাই নয়, প্রথম দিনের প্রথম শোয়ের টিকিট যারা কাটবেন তাদের জন্য থাকবে বিশেষ কিছু চমক।

Published on: Jan 20, 2026 8:44 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গতকাল অর্থাৎ ১৯ জানুয়ারি ঠিক দুপুরবেলা লাইভে এসেছিলেন দেব এবং শুভশ্রী। আগামী ছবি নিয়ে বেশ কিছু কথা জানিয়ে তারকা জুটি ঘোষণা করেন, দুর্গাপুজোয় যে ছবি মুক্তি পেতে চলেছে তার টিকিট পাওয়া যাবে ১০ মাস আগে থেকেই। শুধু তাই নয়, প্রথম দিনের প্রথম শোয়ের টিকিট যারা কাটবেন তাদের জন্য থাকবে বিশেষ কিছু চমক।

'দেশু ৭'- র টিকিট বিক্রি শুরু হতেই আপত্তি অন্য প্রোডাকশন হাউজের
'দেশু ৭'- র টিকিট বিক্রি শুরু হতেই আপত্তি অন্য প্রোডাকশন হাউজের

টিকিটের ক্ষেত্রেও বেশ কিছু চমক রয়েছে দর্শকদের জন্য। সোনালী রঙের টিকিটে থাকবে দেব এবং শুভশ্রীর অটোগ্রাফ। ১৯ জানুয়ারি অর্থাৎ গতকাল ঠিক তিনটে থেকেই শুরু হয়ে গিয়েছিল টিকিট বুকিং, যার ফলাফল একেবারে হাতেনাতে পেলেন তারকা জুটি।

আরও পড়ুন: 'আমায় একা হাতে সবটা সামলাতে... ', কেন রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি?

টিকিট নিয়ে বিশেষ ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই প্রায় ৩৫১২ টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শুধুমাত্র আর কিছু সংখ্যক টিকিট পড়ে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, এত বছর পর দেব এবং শুভশ্রীকে আবার বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।

কিন্তু দেব এবং শুভশ্রী অভিনীত আগামী ছবিটি নিয়ে ইতিমধ্যেই সমস্যা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে, যার আভাস দিলেন প্রযোজক রানা সরকার। ইতিমধ্যেই নাকি বাংলার প্রথম সারির এক প্রডাকশন হাউজ দেব এবং শুভশ্রীর পেজ ক্রিয়েশন এবং লিস্টিং নিয়ে আপত্তি জানিয়েছে।

রানা সরকার লিখেছেন, বুক মাই শোতে দেশু ৭ এর পেজ ক্রিয়েশন এবং লিস্টিং নিয়ে আপত্তি জানিয়েছে বাংলার প্রথম সারির এক প্রোডাকশন হাউজ। আর কত নিচে নামব আমরা? আর কতদিন বাঙালি কাঁকড়া?

আরও পড়ুন: অপেক্ষার আর মাত্র ৬ দিন, বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব

প্রতিবছরের মত ২০২৬ সালেও দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পাবে একাধিক ছবি। কিন্তু ছবি মুক্তির ১০ মাস আগে থেকে টিকিট বিক্রি করার এই ঘটনা বাংলা সিনেমা জগতে এই প্রথম। এত আগে থেকে যদি কোনও ছবির টিকিট বিক্রি হয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে অন্য সিনেমাগুলিকে।

তবে প্রথম সারির প্রোডাকশন হাউস বলতে রানা সরকার কাদের বুঝিয়েছেন, সেটা স্পষ্ট নয়। তবে ‘দেশু ৭’ নিয়ে টলিপাড়ার অন্দরে যে আবার একটি কোন্দল তৈরি হতে চলেছে, তার আভাস পাওয়া গেল প্রযোজকের করা পোস্ট থেকেই।