Dev Father-Mother: শিবসেনা করতেন দেবের মা! ‘বাবা সিপিএম ভোটার, মা-বোন তখন বিজেপি…’!, খাবার টেবিলে কী হত, খোলসা নায়কের
খুব সাধারণ পরিবারের দেবের বড় হওয়া। তবে সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি অনেকদিন ধরেই। কারণ দেবের বাবা গুরুদাস অধিকারি সিনেমার সেটে ক্যাটারিং করতেন। বাবার সঙ্গে যেতেন দেবও। তবে অনেকেই জানেন না, রাজনীতির পরিবেশও ছিল বাড়িতে। কারণ শিবসেনা করতেন দেবের মা মৌসুমী অধিকারি।
শুধু অভিনেতা নন, দেবের আরেক পরিচয় এখন তৃণমূল কংগ্রেসের সাংসদ। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে হ্যাট্রিক করেছেন। খুব সাধরণ পরিবার থেকে এসেছেন দেব। তাঁর বাবা গুরুদাস অধিকারী একসময় বলিউডের সেটে ক্যাটরিং সার্ভিসের কাজ করতেন। বড় বড় তারকাদের কাছ থেকে দেখেছেন অভিনেতা। তখন থেকেই তাঁর মনে অভিনেতা হওয়ার স্বপ্ন। তবে জানেন কি, সিনেমার পাশাপাশি, রাজনীতির সঙ্গেও কিন্তু তাঁর সংযোগ ছোটবেলা থেকে। কারণ অধিকারী পরিবারের একেক সদস্য একেক সময় একেক রাজনৈতিক দলকে সমর্থন করতেন। যদিও তা নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে কখনোই মতান্তর হয়নি।
বাবা-বোন-মায়ের সঙ্গে দেব।
দেবের জন্ম পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গ্রাম মহীষাতে। যদিও এরপর মুম্বই চলে যান। ফিল্ম সিটিতে ক্যাটারিংয়ের ব্যবসা করতেন গুরুদাসবাবু। সেই সূত্রেই, সিনেমা বানানোর প্রতি ভালোবাসা জন্মেছিল দেবের। বাংলায় থাকার সময় বামপন্থী মতাদর্শে আস্থা ছিল দেবের বাবার।
এক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, মুম্বইতে থাকার সময়ে তাঁর মা মৌসুমী শিবসেন করতেন। তারপর বিজেপি হয়ে যান। ২০১৪ সালের কথা উল্লেখ করে সেই সময় দেব জানিয়েছিলেন, ‘আমরা একই টেবিলে খাচ্ছি, বাবা সিপিএমের ভোটার, মা আর বোন তখন বিজেপি হয়ে গেছে, আমি তখন সবে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছি।’
হয়তো এই ভিন্ন মতাদর্শে বড় হওয়ার কারণেই, বিরোধী দলের নেতা মিঠুন চক্রবর্তী বলুন বা রূপা গঙ্গোপাধ্যায়, বা তৃণমূল কংগ্রেস দলের হয়ে সুর চড়ানো সোহিনী সরকারের সঙ্গে কাজ করতে কখনো সমস্যা হয়নি দেবের। এমনকী, বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতারাও দেবের বিরুদ্ধে মুখ খুলেছিল। যার মধ্যে অন্যতম কুণাল ঘোষ। তারপরেও দেব বরাবর নিজের সিদ্ধান্তে অবিচল। তিনি রাজনীতি আর সিনেমা, দুটোকে কখনোই গুলিয়ে ফেলেননি।
কাজের সূত্রে, দেবকে শেষ দেখা গিয়েছে ধূমকেতু সিনেমাতে। যেখানে তাঁর আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কেমস্ট্রি ফিরিয়ে দিয়েছিল পুরনো নস্টালজিয়া। এরপর তাঁকে দেখা যাবে প্রজাপতি ২ সিনেমাতে। যা চলতি মাসের ২৫ তারিখ অর্থাৎ বড়দিনে মুক্তি পাচ্ছে। ছবতে দেবের সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, জ্যোতির্ময়ী, অনুমেঘা, ইধিকা-রা।
News/Entertainment/Dev Father-Mother: শিবসেনা করতেন দেবের মা! ‘বাবা সিপিএম ভোটার, মা-বোন তখন বিজেপি…’!, খাবার টেবিলে কী হত, খোলসা নায়কের