৫ বছর পর আবার ফিরছে ‘কাকা ভাইপো’-র জুটি,দেবের ‘টনিক ২’ বলবে মন ভালো করার গল্প
২০২১ সালে মুক্তি পেয়েছিল টনিক। দেবের জন্মদিন উপলক্ষে অভিনেতা ছবিটি উপহার দিয়েছিলেন সকলকে, যেমন তিনি দিয়ে থাকেন প্রতিবছর। পরান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেব ওরফে টনিকের সেই যাত্রা মন জয় করে নিয়েছিল সকলের। এবার ৫ বছর পর আবার ফিরতে চলেছে সেই কাকা ভাইপো জুটি।
২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘টনিক’। দেবের জন্মদিন উপলক্ষে অভিনেতা ছবিটি উপহার দিয়েছিলেন সকলকে, যেমন তিনি দিয়ে থাকেন প্রতিবছর। পরান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেব ওরফে টনিকের সেই যাত্রা মন জয় করে নিয়েছিল সকলের। এবার ৫ বছর পর আবার ফিরতে চলেছে সেই কাকা ভাইপো জুটি।
নতুন বছরে ‘টনিক ২’ নিয়ে আসছেন দেব
একই নামের দুটি ছবি তৈরি করা দেবের জন্য নতুন কিছু নয়। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘প্রজাপতি ২’, যেখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আবার জুটি বাঁধতে দেখা যায় দেবকে। গল্প আলাদা হলেও বাবার ছেলের সেই ভালোবাসা যেন আবার মন কেড়ে নিয়েছে সকলের।
এবার পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন দেব। ২০২১ সালে যে জুটি সকলকে ভালোবাসা দিয়েছিল, সেই জুটি আবার আসছে নতুন মোড়কে। তবে এবারে নতুন গল্প নিয়ে ধরা দেবেন দেব-পরান জুটি। তবে জানা যায়নি ছবি মুক্তির তারিখ। জানা যায়নি এবারে আর কাদের দেখা যাবে ছবিতে।
নতুন বছর শুরু হওয়ার আগেই একটি নতুন চমক দিয়েছিলেন দেব। তিনি জানিয়েছিলেন, বাইক এম্বুলেন্স দাদার চরিত্রে সকলে সামনে ধরা দেবেন তিনি। যে চরিত্রে অভিনয় করার জন্য বড় বড় মহারথীরা অপেক্ষা করেছিলেন, অবশেষে সেই সুযোগ পেয়েছেন দেব।
জন্মদিনে সেই চমক দেওয়ার পাশাপাশি এবার নতুন বছরে মন ভালো করে দেওয়া নতুন চমক দিলেন তিনি। একজন বয়স্ক দম্পতিকে যে ভালোবাসা দিয়েছিল টনিক, তাতে শেষ বয়সে ওষুধ ছাড়াই সব অসুখ ভালো হয়ে গিয়েছিল তাঁদের। এবার আবার নতুন ওষুধ নিয়ে আসতে চলেছে টনিক ২।
উল্লেখ্য, প্রথম সাতদিনে প্রজাপতি ২-এর আয় দাঁড়িয়েছে ৩.১৮ কোটি টাকা। জানাচ্ছে, বক্স অফিস সংক্রান্ত ওয়েবসাইট sacnilk। সপ্তম দিনে বক্স অফিসে ছবির নেট কালেকশন ছিল ৪১ লাখ, ছুটির দিনে আয় যতটা বাড়বে বলে আশা করেছিল ভক্তকূল, তেমনটা হয়নি।
তবে বৃহস্পতিবার, ১ জানুয়ারি হয়ত আরেকটু বেশি লাভের মুখ দেখবেন দেব। কিন্তু ১০ কোটির টার্গেট থেকে অনেকটাই দূরে এই ছবি। এখনও পর্যন্ত প্রজাপতি ২-এর কোনও বক্স অফিস রিপোর্ট সামনে আনেননি প্রযোজক দেব। তবে জানিয়েছেন এই ছবির বাজেট ৭ কোটি টাকা।
News/Entertainment/৫ বছর পর আবার ফিরছে ‘কাকা ভাইপো’-র জুটি,দেবের ‘টনিক ২’ বলবে মন ভালো করার গল্প