Dev-Subhashree: ‘বর্ধমানের সঙ্গে আমার…’, পুরোনো সম্পর্কের কথা দেবের মুখে! শুভশ্রীর স্মৃতি ফিরল?
Dev-Subhashree: নস্টালজিয়া উস্কে দিল দেবের মন্তব্য। বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে কী এমন বললেন তৃণমূল সাংসদ?
দেবের মুখে ‘বর্ধমানের সঙ্গে পুরোনো সম্পর্ক’-এর কথা! যা শুনেই মুহূর্তের মধ্যে জল্পনা ছড়িয়ে পড়ল ভক্তদের। তবে কি মেগাস্টার পরোক্ষভাবে তাঁর প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথাই মনে করিয়ে দিলেন? সম্প্রতি বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেব আবেগপ্রবণ হয়ে বলেন, 'বর্ধমানের সঙ্গে আমার সম্পর্কঅনেক পুরোনো…'। দেবের কথার মাঝেই শোরগোল শুরু জনতার মাঝে, খানিক সামলে তারকা সাংসদ বলেন, ‘ওইটা হ্যাঁ না এমনি হ্যাঁ’। দেবের এই ছোট মন্তব্যটি ঘিরেই এখন নেটপাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মেদিনীপুরে জন্ম দেবের। বেড়ে ওঠা মুম্বইয়ে, বর্তমানে কলকাতা তাঁর কর্মভূমি। শুভশ্রী ব্যাতীত তাঁর বর্ধমান যোগ হাতড়াচ্ছেন অনুরাগীরা।

টলিউড অনুরাগী মাত্রই জানেন যে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শিকড় এই বর্ধমান জেলাতেই। বর্ধমান শহরের মেয়ে শুভশ্রী যখন কেরিয়ারের শুরুর দিকে দেবের প্রেমে পড়েন। তাঁদের প্রেমের গুঞ্জনে টলিউড ছিল সরগরম। ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে ‘খোকাবাবু’— একাধিক ব্লকবাস্টার ছবির এই জুটির ব্যক্তিগত রসায়ন তখন বাস্তবেও পূর্ণতা পেয়েছিল বর্ধমানের গলিতেই। তবে টেকেনি সেই প্রেম। সময়ের চোরাবালিতে সেই সম্পর্ক তলিয়ে গিয়েছে।
দীর্ঘদিন তাঁদের মধ্যে কথা বন্ধ থাকলেও, সময়ের সাথে সাথে সম্পর্কের সমীকরণ বদলেছে। শুভশ্রী এখন রাজ ঘরনী এবং দুই সন্তানের মা। অন্যদিকে দেবও তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে থিতু। তবে গত বছর এক্কেবারে পেশাদার কারণে এক হয়েছিলেন এই প্রাক্তন জুটি। তাঁদের এক দশক পুরোনো বাক্সবন্দি ছবি ধুমকেতুর প্রচারে অংশ নেন দুজনে। দর্শকদের ডিম্য়ান্ডেই আবার ফিরছেন দুজনে। দেবের আসন্ন একটি ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন দেব-শুভশ্রী (দেশু)। দেবের পুজো রিলিজ অর্থাৎ নায়কের কেরিয়ারেরর ৫১তম ছবির নায়িকা শুভশ্রী। জুটিতে এটা দেশুর সাত নম্বর ছবি।
অতীত যাই হোক না কেন, দেব এবং শুভশ্রী দুজনেই আজ নিজেদের জীবনে সফল। রুক্মিণী মৈত্রর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ দেব। বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে পরস্পরের হাত শক্ত করে ধরে রয়েছেন দুজনে। তবে বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে দেবের এই ‘পুরোনো সম্পর্ক’-এর স্বীকারোক্তি আবারও প্রমাণ করে দিল যে, কিছু স্মৃতি আজও ধূসর হয়নি। এখন দেখার, এই পুরোনো সম্পর্কগুলো আবারও রুপোলি পর্দায় ম্যাজিক তৈরি করতে পারে কি না।
E-Paper











