একের পর এক হিট ছবি, এত প্রাচুর্যের পরও দেবের জীবনে থেকে গিয়েছে অনেক না পাওয়া! 'আজ পর্যন্ত…', বললেন নায়ক
দেবের ছোটবেলাটা এতটা মসৃণ ছিল না। চাইলেই নায়ক সব পেয়ে যেতেন না। খুব সাধারণ মধ্যবৃত্ত পরিবারে জন্মেছিলেন তিনি। তাই স্বাভাবিক ভাবেই প্রাচুর্য নয়, বরং অনেক ইচ্ছেকেই ছাড়তে হয়েছে নায়ককে। ছেলেবেলার স্মৃতির পাতায় রয়ে গিয়েছে অনেক না পাওয়া।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তিনি বর্তমানে সেটাই স্পর্শ করেন সেটাই সোনা। পর পর বক্সঅফিস জুড়ে তাঁরই জয়জয়কার। তিনি মানেই বর্তমানে ছবি হিট। একদিকে অভিনেতা অন্যদিকে জনপ্রতিনিধি, তিনি পাশাপাশি প্রযোজকও বটে। তাই ছবির কাজের জন্য হোক কিংবা ছুটিতে ঘুরতে যাওয়া হোক বিদেশ ভ্রমণ তাঁর কাছে জলভাত। এখন চাইলেই তিনি সবটাই কিনতে পারেন নিজের জন্য।
একের পর এক হিট ছবি, এত প্রাচুর্যের পরও দেবের জীবনে থেকে গিয়েছে অনেক না পাওয়া!
কিন্তু দেবের ছোটবেলাটা এতটা মসৃণ ছিল না। চাইলেই নায়ক সব পেয়ে যেতেন না। খুব সাধারণ মধ্যবৃত্ত পরিবারে জন্মেছিলেন তিনি। তাই স্বাভাবিক ভাবেই প্রাচুর্য নয়, বরং অনেক ইচ্ছেকেই ছাড়তে হয়েছে নায়ককে। ছেলেবেলার স্মৃতির পাতায় রয়ে গিয়েছে অনেক না পাওয়া। আজ যিনি চাইলেই অনেক গাড়ির লাইন লাগিয়ে দিতে পারেন, একটা সময় অনেক চেয়েও নিজের জন্য একটা সাইকেল পাননি। এবার সেই সব না পাওয়া নিয়েই কথা বললেন তিনি।
দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক এই প্রসঙ্গে বলেন, ‘আমার বাড়ির আর্থিক অবস্থা যে খুব ভালো ছিল সেটা নয়। মধ্যবিত্ত বাড়ি যে রকম হয়। আর আমরা খুব কানেকটেড ফ্যামিলি ছিলাম। আমাদের মধ্যে আবেগগত দিক থেকে খুব কানেক্টেড ছিলাম আমরা। আসলে বাড়িতে কোনও সমস্যা হলে আমাদের সামনে থেকে যে খুব আড়াল করে রাখা হত বা আমরা যে বুঝতাম না তেমনটা কিন্তু নয়। আমি আর আমার বোন মোটামুটি বুঝতে পারতাম এই সময়টা একটু ১৯-২০ যাচ্ছে।’
তারপর নায়ক আরও বলেন, 'আমি পরীক্ষায় মোটামুটি প্রথমই হতাম। আর আমার কাছে প্রতিবারই একটা ললিপপ ঝুলিয়ে রাখা হত যে আমি প্রথম হলেই আমাকে সাইকেল দেওয়া হবে। ফার্স্ট হতাম কিন্তু সাইকেল পেতাম না। আমাদের মিথ্যে বলা হত। তখনকার সময় সাইকেল কেনা একটা বিষয় ছিল। তারপএর বড় হলাম বাইকের কথা শুরু হল। কিন্তু বাইকটাও আজ পর্যন্ত আসেনি।'
কাজের সূত্রে বর্তমান প্রেক্ষাগৃহে নায়কের 'প্রজাপতি ২' রমরম করে চলছে। তাছাড়াও তিনি নতুন বছরে 'টনিক ২' নিয়ে ফিরছেন। এছাড়াও তাঁর ছবি অ্যাম্বুলেন্স দাদা আসছে।
News/Entertainment/একের পর এক হিট ছবি, এত প্রাচুর্যের পরও দেবের জীবনে থেকে গিয়েছে অনেক না পাওয়া! 'আজ পর্যন্ত…', বললেন নায়ক