অসুস্থ ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’, তাঁকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন দেব! কী হয়েছে তাঁর?

'প্রজাপতি ২'-এর মুক্তির পরই দেব ঘোষণা করেন ২০২৬-এর স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় ধরা দেবেন তিনি। কিন্তু রোগীদের মুশকিল আসান ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হক এবার নিজেই অসুস্থ, ভর্তি হাসপাতালে। তাঁর অসুস্থতার খবর পেয়েই তাঁকে তড়িঘড়ি দেখতে ছুটলেন দেব।

Published on: Jan 13, 2026 10:37 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'প্রজাপতি ২'-এর মুক্তির পরই দেব ঘোষণা করেন ২০২৬-এর স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় ধরা দেবেন তিনি। ইতিমধ্যে সামনে এসেছে ছবির পোস্টার। কিন্তু রোগীদের মুশকিল আসান ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হক এবার নিজেই অসুস্থ, ভর্তি হাসপাতালে। তাঁর অসুস্থতার খবর পেয়েই তাঁকে তড়িঘড়ি দেখতে ছুটলেন দেব।

অসুস্থ ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’, তাঁকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন দেব!
অসুস্থ ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’, তাঁকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন দেব!

আরও পড়ুন: রাজনন্দিনীর খুনি আর্য? বড় ঝড় অপর্ণার জীবনে, 'আর্যকে ভিলেন বানাবেন না...', প্রোমো প্রকাশ্যে আসতেই দাবি জীতু-ভক্তদের

মঙ্গলবার নায়ক একটি ছবি শেয়ার করেন। সেখানে কালো টি-শার্ট ও কালো জিন্সে ধরা দেন নায়ক। তাঁর পাশেই হাসপাতালের পোশাকে দেখা মেলে করিমূল হকের। নায়ক হাসপাতালে আসাতে করিমূল যে বেশ খুশি হন তা তাঁর চোখে মুখেই ধরা পড়ে। দেব আসল অ্যাম্বুলেন্স দাদার সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা। আসল বাইক অ্যাম্বুল্যান্স দাদা।’

আরও পড়ুন: ‘ও রোমিও’র টিজারে ফরিদার মুখে গালাগাল শুনে স্তম্ভিত নেটদুনিয়া! 'ছোট, সহজ-সরল গালিগালাজ…', এই প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী

কী হয়েছে ‘অ্যাম্বুল্যান্স দাদা’র?

কলকাতার প্রথম সারির এক বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি করিমুল। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর বুকে পেসমেকার বসেছে। এখন আগে থেকেই একটু সুস্থ আছেন।

আরও পড়ুন: অমিতাভের প্রেমে পাগল রেখা নাকি 'বিগ বি'র স্ত্রী জয়া কার শিক্ষাগত যোগ্যতা বেশি জানেন?

প্রসঙ্গত, জলপাইগুড়ির ছেলে করিমূল নিজের বাইককে বদলে ফেলেছিলেন আস্ত একটা অ্য়াম্বুল্যান্সে। প্রত্যন্ত গ্রামের রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়াই তাঁর জীবনের একমাত্র ধ্য়ানজ্ঞান। হাজারও মানুষের জীবন বাঁচিয়েছেন করিমূল। তাঁর এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে ২০১৭ সালে ভারত সরকার করিমূলকে পদ্মশ্রী সম্মান দেয়। শোনা যায়, করিমূলের মা সময়মতো অ্য়াম্বুল্য়ান্স না পেয়ে মারা যান। ছেলেবেলার সেই ব্যাথা বছরের পর বছর বুকে চেপে রেখেছিলেন করিমূল। এখন তাঁর বাইকই অ্য়াম্বুল্যান্স।

দেবের স্টোরি
দেবের স্টোরি

আরও পড়ুন: দেবলীনার সঙ্গে ‘অবৈধ’ সম্পর্ক বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ সায়কের! 'খুব গর্ব হচ্ছে…', কোন বিশেষ কাজ করলেন অভিনেতা?

প্রসঙ্গত, এই মুহূর্তে বড় পর্দায় হৈ হৈ করে চলছে দেব অভিনীত ‘প্রজাপতি ২’। সিনেমায় আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে দেবকে। সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুন্ডু, অনুমেঘা কাহালি, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক এবং অপরাজিতা আঢ্য।