Dev-Anirban: ‘আমি মুরগি হলাম…’! দেশু ৭-এ সুযোগ পাওয়ার পর হঠাৎ পোস্ট অনির্বাণের, কী বলছেন দেব?
অনির্বাণ ভট্টাচার্য আচমকাই সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি মুরগি হলাম’! তাও আবার দেশু ৭ ছবিতে কাজ পাওয়ার পর। যা জন্ম দেয় নতুন বিতর্কের। এবার তাতে মুখ খুললেন দেব স্বয়ং।
বিগত কয়েকদিন ধরেই একটা নাম লোকের মুখে মুখে ঘুরছে, আর সেটা হল অনির্বাণ ভট্টাচার্য। ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক। আচমকাই দেব বলে বসেন, তিনি অনির্বাণের হয়ে, একেবারে হাত জোড় করে ক্ষমা চাইছেন স্বরূপ বিশ্বাসের কাছে! অনুরোধ, আবার কাজের অনুমতি দেওয়া হোক। তিনি তো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ জানিয়ে বসেন। তারপর দেখা যায়, দেবের সুরে সুর মিলিয়ে রাজ লেখেন, তিনি পা ধরতেও রাজি! এরপরই দেশু সেভেন ছবিতে অনির্বাণকে নেওয়ার ঘোষণা। যা দেখে নিন্দুকদের মনে প্রশ্ন, এসবই কোনো ফিল্মি স্ট্র্যাটেজি নয় তো? আর সে সম্ভাবনা বেড়ে যায় যখন অনির্বাণ আবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি মুরগি হলাম’!

সে যাই হোক, দেবকে সামনে পেতেই স্বভাবত ছেঁকে ধরে মিডিয়া। জানতে চায়, কেন এমনটা লিখলেন অনির্বাণ? আর দেবের থেকে জবাব আসে, ‘আমার নাম অনির্বাণ নয়। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর অনির্বাণ নিজে দিলে ভালো হয়। কার কী বক্তব্য, কার কী পোস্ট, কে কী বলেছে, সেই নিয়ে জবাব দিতে আজকে আসিনি।’ প্রসঙ্গত, প্রজাপতি ২-এর ২৫ দিনের সেলিব্রেশনে হাজির ছিলেন তিনি।
আরও পড়ুন: অভিযোগ ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের! বিজেপি বিধায়ক-অভিনেতার ১ম স্ত্রীকে চেনেন?
কী লেখেন অনির্বাণ?
একটা ছবি শেয়ার করেন অভিনেতা। সেই ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে থাকা এক মানুষের মাথা মুরগির মতো। নীচে লেখা, ‘পৃথিবীটা ভাল লোকেদের নয়’। আর ছবিটার ক্যাপশনে লেখা, ‘আমি মুরগি হলাম’!
তবে এই প্রসঙ্গে বলে রাখা যাক, পৃথিবীটা ভাল লোকেদের নয়’- এই লাইনেই রয়েছে ‘হুলিগানইজম’-এর একটি গান। মঙ্গলবারও সেই মুরগি-মাথা লোকটি সহ ব্যান্ডের একটি পোস্টার শেয়ার করে লিখলেন, ‘কাকু, যেদিন থেকে গড়াল এই জীবনের চাকা everyone asking only টাকা টাকা আর টাকা!’
আরও পড়ুন: ২০১৬-র স্মৃতি ভাগ সারা-র, সেখানেও জায়গা হল না বাবা যিশুর! শুধুই মা নীলাঞ্জনা আর বোন জারা
অনির্বাণকে এই ‘নিষিদ্ধ ঘোষণা’ এখন টলিউডের ওপেন সিক্রেট। শোনা যায়, ফেডারেশনের কিছু নিয়মের বিরুদ্ধে বক্তব্য রাখায়, এবং আদালতের দ্বারস্থ হওয়ার কারণেই নাকি, অনির্বাণের সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করছেন টেকনিশিয়ানদের একাংশ। অনির্বাণ নিজেও জানিয়েছিলেন এসে তাঁর হাতে কাজ নেই। নতুন ছবির অফারও নেই। তবে তিনি অন্তত কোনো ক্ষমা চাওয়ার পথে হাঁটেননি। এমনকী, দেব-রাজের ক্ষমা চাওয়ার পরেও, এই নিয়ে তাঁকে কোনো বক্তব্য সরাসরি রাখতে দেখা যায়নি।
E-Paper











