সৃজিতের ছবির পর এবার সিরিজে দিব্যাণী! শ্রাবন্তীর নাতনির ভূমিকায় দেবেন চমক?
মেগা শেষ হওয়ার আগেই শোনা গিয়েছিল দিব্যাণী মন্ডল বড় পর্দায় পা রাখতে চলেছেন তাও আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবির নায়িকা হয়ে। আর এবার অনুরাগীদের দিলেন আরও বড় চমক। দিব্যাণীকে এবার দেখা যাবে ওটিটিতেও?
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল। একটি মেগা করেই তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের ঘরের মেয়ে। 'ফুলকি' নায়িকাকে যে বড় সাফল্য এনে দিয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তবে মেগা শেষ হওয়ার আগেই শোনা গিয়েছিল নায়িকা বড় পর্দায় পা রাখতে চলেছেন তাও আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবির নায়িকা হয়ে। আর এবার অনুরাগীদের দিলেন আরও বড় চমক। দিব্যাণীকে এবার দেখা যাবে ওটিটিতেও?

আরও পড়ুন: খ্রিস্ট মতের পর এবার হিন্দু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন কৃতির দিদি নূপুর! রইল ছবি
জানা গিয়েছে এবার সিরিজে অন্যতম মুখ্য ভূমিকায় ধরা দিতে চলেছেন দিব্যাণী। তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে প্যারালাল লিড হিসেবে ধরা দেবেন সিরিজে। কিন্তু জানলে অবাক হবেন সেই সিরিজে তিনি শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করবে। বিষয়টা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
সোমবার নতুন বছরের নতুন চমক হিসেবে হইচই একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করে। আর সেখানেই জানা যায় শ্রাবন্তী নতুন সিরিজে ফিরছেন। সেই সিরিজের নাম 'ঠাকুমার ঝুলি'। সেখানেই নায়িকা জানান যে এই সিরিজ ঠাকুমা আর নাতনির গল্প বলবে। আর ঠাকুমার ভূমিকায় থাকবেন তিনি। কিন্তু নাতনির ভূমিকায় কে থাকছেন সে আভাস অবশ্য দেননি শ্রাবন্তী। পরে জানা যায় নাতনি হিসেবে ধরা দেবেন পর্দার 'ফুলকি' দিব্যাণী। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী।
এবার এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘সত্যিই এ ক্ষেত্রে আমি ভাগ্যবতী। একের পর এক কাজের সুযোগ আসছে আমার কাছে। তার থেকেও বড় কথা, প্রতিটা চরিত্র একটার থেকে অন্যটা একে বারে আলাদা। শ্রাবন্তীদি আমার ঠাকুমা হয়েছে এখানে। মিষ্টি ঠাকুমা পেয়ে আমি খুবই খুশি।’
কিন্তু পর্দার ঠাকুমার সঙ্গে প্রথম সাক্ষাৎ ঠিক কেমন ছিল? সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এত মিষ্টি, সুন্দরী আমার ঠাকুমা। প্রথম বার একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয়েছিল। তার পর এখানে লুক সেটে আলাপ হল। প্রথম আলাপচারিতা সারাজীবন মনে থাকবে আমার। ভালো করে কাজগুলো করতে চাই আমি। যে ভাবে সুযোগ পাচ্ছি, তার সঠিক ব্যবহার করতে চাই।’
নায়িকাকে এই ওয়েব সিরিজ ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ। এই ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। ছবির কাজ শেষ করে নায়িকা সিরিজের কাজে হাত দেবেন।
E-Paper











