Hema-Dharmendra: মৃত্য়ুর ঠিক আগে হেমার জন্য গান ধরেছিলেন ধর্মেন্দ্র,অদেখা ভিডিয়ো সামনে, চোখ ভিজবে
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মৃত্যুর কয়েক মাস আগে রেকর্ড করা অদেখা ভিডিয়ো দেখে মন ভার প্রয়াত অভিনেতার ভক্তদের।
পর্দার ‘বীরু’ আর ‘বাসন্তী’র যে প্রেমকাহিনি শুরু হয়েছিল সাতের দশকের ‘শোলে’র সেটে, তার যবনিকা পতন ঘটেছে গত নভেম্বরে ধর্মেন্দ্র জির প্রয়াণে। কিন্তু কিংবদন্তিরা শরীরী বিদায় নিলেও রেখে যান এমন কিছু অমূল্য স্মৃতি, যা সময়কেও হার মানায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও, যা অভিনেতার চলে যাওয়ার মাত্র কয়েক মাস আগে। যেখানে দেখা যাচ্ছে, জীবন সায়াহ্নে দাঁড়িয়েও ড্রিম গার্লের জন্য গান ধরছেন বলিউডের ‘হি-ম্যান’।

ভাইরাল হওয়া সেই কয়েক সেকেন্ডের ক্লিপে ধরা পড়েছে এক ঘরোয়া দৃশ্য। লোনাভলার খামারবাড়িতে বসে আছেন ধর্মেন্দ্র ও হেমা। বয়সের ভারে শরীর কিছুটা নুয়ে পড়লেও, ধর্মেন্দ্রর চোখের সেই পুরনো উজ্জ্বলতা ম্লান হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, হেমার হাত আলতো করে ধরে পুরনো কোনো রোম্যান্টিক হিন্দি গান গুনগুন করছেন তিনি। মাঝেমধ্যে হেমার চোখের দিকে তাকিয়ে হাসছেন, আর ‘ড্রিম গার্ল’ লাজুক মুখে সঙ্গ দিচ্ছেন তাঁর প্রিয় মানুষকে। ভক্তদের দাবি, এটিই সম্ভবত এই জুটির শেষ ক্যামেরাবন্দি করা অন্তরঙ্গ প্রেমের মুহূর্ত।
বিবাহিত, চার সন্তানের বাবা ধর্মেন্দ্রর প্রেমে পড়েছিলেন হেমা। মানেনি পরিবার। কটাক্ষ করেছিল সমাজ। ১৯৮০ সালে সব বাধা পেরিয়ে এই জুটি যখন ঘর বেঁধেছিলেন, তখন সমাজ অনেক প্রশ্ন তুলেছিল। কিন্তু গত ৪৪ বছর ধরে তাঁরা প্রমাণ করেছেন যে ভালোবাসা থাকলে সব পাহাড় টপকানো যায়। এই ভিডিওটি যেন সেই দীর্ঘ সফরের এক মধুর উপসংহার। নেটিজেনরা ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত বীরু যে শুধু বাসন্তীরই ছিলেন, এই ভিডিওটি তার প্রমাণ।’ আর এক অনুরাগী লিখেছেন, ‘চোখের জল ধরে রাখা দায়, ধরমজি নিজের শেষ সুরটা হেমাজির জন্যই গেয়ে গেলেন।’
২৪ নভেম্বর ধর্মেন্দ্রর চিরবিদায়ের পর হেমা মালিনী বারবার বলেছেন, ধর্মেন্দ্র ছিলেন তাঁর সবথেকে বড় শক্তির উৎস। এই ভিডিওটি এখন হেমা এবং তাঁদের দুই কন্যার কাছে এক অমূল্য সম্পদ। বলিউডের রুপোলি পর্দার রোম্যান্স যে বাস্তবের মাটিতেও এতটা গভীর হতে পারে, তা ধর্মেন্দ্র-হেমার এই শেষ ভিডিওটি আবারও প্রমাণ করে দিল।
ধর্মেন্দ্র আজ নেই, কিন্তু তাঁর সেই ভরাট কণ্ঠস্বর আর হেমার প্রতি তাঁর সেই অনুরাগী চাহনি এই ভিডিওর মাধ্যমে চিরকাল অমর হয়ে থাকবে। গানে গানে তাঁর এই বিদায় আসলে এক রাজকীয় প্রস্থান— যেখানে সুর আর প্রেম মিলেমিশে একাকার।
হেমার আসন্ন কনসার্ট সম্পর্কে কথা বলতে গিয়ে আরজে শেয়ার করেছেন, "হেমাজি ধরমজির সাথে তার সমস্ত ব্লকবাস্টার ছবির সুন্দর উপাখ্যান ভাগ করে নেবেন, যার মধ্যে রয়েছে শোলে 🤩, সীতা অউর গীতা, দ্য বার্নিং ট্রেন, আলিবাবা অউর 40 চোর, রাজা জনি, নয়া জামানা। ড্রিম গার্ল, হেমা মালিনী জি 😍 দ্য ড্রিম গার্লস ড্রিম রান কনসার্টের সহ-প্রযোজনা, হোস্ট, লেখা এবং পরিচালনা করতে পেরে @dreamgirlhemamalini #hemamalini সম্মানিত! 😍😍 হেমা মালিনী কি কাহানি হেমা মালিনী কি জুবানি 🤩 কিংবদন্তী ধর্মেন্দ্রজিকে🥲😍 বিশেষ শ্রদ্ধা জানাই। " PG/PM/NS ( এই ভিডিওটি অনেক ভক্তকে আবেগপ্রবণ করে দিয়েছে। ধরম পাজিকে উচ্ছ্বসিত করে একজন নেটিজেন লিখেছেন, "মিস ইউ @aapkadharam জিআই সো মাচ," 🥹❤️ অন্যজন লিখেছেন, "মিস ইউ ধর্মেন্দ্রজি 😢"👏। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী উল্লেখ করেছেন, "তাদের খুশি মুখ<3,"🤌🏻🥹💕 অন্যদিকে অন্য একজন মন্তব্য করেছেন, "কিছু মুহুর্ত সন্তুষ্ট হয় না, সেগুলি হেমা ❤️ মালিনী জি এবং আমাদের প্রিয় ধর্মেন্দ্রজি একসাথে সর্বদা যাদুকর। সুন্দর কোলাব.. অনেক ধন্যবাদ @rjanirudhchawla🌸। বয়সজনিত অসুস্থতার কারণে 24 নভেম্বর, 2025 এ মুম্বাইয়ের তার বাসভবনে ধর্ম পাজি মারা যান। তিনি হয়তো আর আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।
E-Paper











