আজ হবে ধর্মেন্দ্রর স্মরণসভা, ঘোষণা দেওল পরিবারের

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কিছুটা তিনি সুস্থ হয়ে উঠেছিলেন, পরিবারের তরফ থেকে তোরজোড় শুরু হয়ে গিয়েছিল ৯০ তম জন্মদিনের অনুষ্ঠানের। কিন্তু তার আগেই গত ২৪ নভেম্বর চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলেন ধর্মেন্দ্র।

Published on: Nov 27, 2025 11:05 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কিছুটা তিনি সুস্থ হয়ে উঠেছিলেন, পরিবারের তরফ থেকে তোরজোড় শুরু হয়ে গিয়েছিল ৯০ তম জন্মদিনের অনুষ্ঠানের। কিন্তু তার আগেই গত ২৪ নভেম্বর চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলেন ধর্মেন্দ্র। পরিবারের তরফ থেকে কাউকে তেমন ভাবে কোনও খবর না জানিয়েই সেরে ফেলা হয় ধর্মেন্দ্রর শেষকৃত্য।

আজকেই হবে ধর্মেন্দ্রর স্মরণসভা
আজকেই হবে ধর্মেন্দ্রর স্মরণসভা

প্রথমে জানা গিয়েছিল আগামী সপ্তাহে পরিবারের তরফ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হবে। কিন্তু এবার দেওল পরিবারের তরফ থেকে একটি পোস্ট করে জানানো হয় আগামী সপ্তাহে নয় বরং বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর আয়োজন করা হবে প্রয়াত অভিনেতার স্মরণ সভার।

আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?

ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে যে পোস্টার ভাগ করে দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতার অল্প বয়সে একটি ছবি দিয়ে নিচে বড় বড় করে লেখা রয়েছে সেলিব্রেশন অফ লাইফ। নিচে লেখা স্মরণেসভার প্রতিটি বিবরণ। ২৭ নভেম্বর বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিট পর্যন্ত আয়োজিত হবে এই স্মরণ সভা।

বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে আরও একবার স্মরণ করা হবে বলিউডের হি ম্যানকে। এই দিন খুব সম্ভবত উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, গোবিন্দা সহ বলিউডের একাধিক নামিদামি তারকারা।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর মুম্বইয়ের ভিলে পার্ল - এ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ধর্মেন্দ্রর। পরিবার-পরিজন ছাড়াও এই দিন শ্মশানে উপস্থিত ছিলেন শাহরুখ থেকে অমিতাভ সকলেই। তবে অভিনেতাকে শেষবার চোখের দেখা দেখতে না পেয়ে ক্ষুব্ধ ভক্তরা। ভক্তদের মধ্যে কিছু মানুষ দেওল পরিবারের এই সহমত পোষণ করেছেন আবার কিছু মানুষ চিরকালের জন্য বয়কট করে দিয়েছেন সানি ববির ছবিকে।

আরও পড়ুন: ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?

প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত ছবি ‘ইক্কিস’। এই সিনেমায় একজন তরুণ সেনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

এই সিনেমায় একজন অবসরপ্রাপ্ত কর্নেলের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র। বহুদিনের বন্ধু অমিতাভের নাতির সঙ্গে ধর্মেন্দ্রর এই কাজ নিঃসন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত হতে চলেছে। কিন্তু শেষ ছবি আর দেখা হল না অভিনেতার।

News/Entertainment/আজ হবে ধর্মেন্দ্রর স্মরণসভা, ঘোষণা দেওল পরিবারের