দেব-শুভশ্রীর চুমু, ১২ বছর পর একসঙ্গে বাংলার সেরা জুটি, কেমন জমল ধূমকেতু, প্রকাশ্যে এল টিজার

১৪ অগস্ট সিনেমাহলে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর সিনেমা। সোমবার ২৩ জুন এল তারই প্রথম ঝলক। মুক্তি পেল ধূমকেতুর টিজার।

Published on: Jun 23, 2025 11:45 AM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেব-শুভশ্রীর বিয়ে, রোম্যান্স সমস্তটাই ঝলকে এল টিজারে। দেখা গেল প্রস্থেটিকে ৮০ বছর বয়সীর সাজে দেবের সেই ভাইরাল লুকখানাও। চিরঞ্জিত, রুদ্রনীল, পরমব্রতদেরও দেখা পাওয়া গেল। বেশ টানটান টিজার। স্পষ্ট বোঝা গেল, কোনো এক দেশদ্রোহের প্রতিবাদ করেছিলেন দেবের চরিত্র। কিন্তু আইনের চোখে তাতেই তিনি অপরাধী। নিজের পরিবার, ভালোবাসা সব থেকে দূরে, পালিয়ে বেরিয়েছেন দীর্ঘসময়। তারপর কীভাবে আসবে সে ফিরে? কীভাবে নেবে প্রতিশোধ? জবাব মিলবে ১৪ অগস্টে।

মুক্তি পেল ধূমকেতুর টিজার।
মুক্তি পেল ধূমকেতুর টিজার।

একাধিক কারণে বারবার পিছিয়েছিল ধূমকেতুর মুক্তি। দেব-রাণার মধ্যে মনোমালিন্য়ও ছিল অন্যতম বড় কারণ। তবে সব জট কেটেছে এবারে। ছবির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

বিচ্ছেদের পরপরই দেব ও শুভশ্রী একসঙ্গে কাজ করেন ধূমকেতুতে। এরপর দুজনকে আর পাওয়া যায়নি কোনো প্রোজেক্টে। ফলত দেব-শুভশ্রী জুটির ভক্তদের কাছে বরাবরই এই সিনেমা ছিল প্রবল আগ্রহের। অবশেষে সব অপেক্ষার অবসান হবে অগস্টের ১৪ তারিখে।

এতদিনে হল সব অপেক্ষার অবসান। ১১ বছর ধরে ‘ধূমকেতু কবে আসছে?’ প্রশ্নের জবাব মিলে গিয়েছে আগেই। ১৪ অগস্ট সিনেমাহলে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর সিনেমা। সোমবার ২৩ জুন এল তারই প্রথম ঝলক। মুক্তি পেল ধূমকেতুর টিজার।

পাহাড়ে ঢাকা বরফে দেখা গেল দেবকে। পরে আছেন সেনার পোশাক। ওই ঠান্ডাতেও খালি স্যান্ডো গেঞ্জি গায়ে বক্সিং করছেন। ভয়েজ ওভারে, ‘গত ৯ বছর ধরে খালি পালিয়ে বেড়াচ্ছি। আমি কোনো দোষ না করে, মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে, আমি শালা মৃত্যুকে আর ভয়ই পাই না’।