রক্ত রাঙা বৃষ্টিতে 'ধুরন্ধর ২'-এর ফার্স্ট লুকে আগুন ধরালেন রণবীর! অক্ষয় খান্না কি ফিরছেন? পাওয়া গেল আভাস

'ধুরন্ধর'-এর বিরাট সাফল্যের পর এবার 'ধুরন্ধর ২' -এর প্রচার আনুষ্ঠানিক ভাবে শুরু গিয়েছে। মঙ্গলবার সকালে, রণবীর সিং তাঁর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের প্রথম লুক-সহ পোস্টার শেয়ার করেছেন। পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবির অফিসিয়াল নাম। 'ধুরন্ধর ২'-এর নাম রাখা হয়েছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'।

Published on: Feb 03, 2026 11:07 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অবশেষে অপেক্ষার অবসান। 'ধুরন্ধর'-এর বিরাট সাফল্যের পর এবার 'ধুরন্ধর ২' -এর প্রচার আনুষ্ঠানিক ভাবে শুরু গিয়েছে। মঙ্গলবার সকালে, রণবীর সিং তাঁর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের প্রথম লুক-সহ পোস্টার শেয়ার করেছেন। পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবির অফিসিয়াল নাম। 'ধুরন্ধর ২'-এর নাম রাখা হয়েছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। রণবীর ছবিটিতে হামজা/জস্কিরতের চরিত্রে তাঁর লুক শেয়ারের পাশাপাশি নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার অর্থাৎ আজ দুপুরে ছবির টিজারও মুক্তি পাবে।

রক্ত রাঙা বৃষ্টিতে 'ধুরন্ধর ২'-এর ফার্স্ট লুকে আগুন ধরালেন রণবীর! অক্ষয় খান্না কি ফিরছেন? পাওয়া গেল আভাস
রক্ত রাঙা বৃষ্টিতে 'ধুরন্ধর ২'-এর ফার্স্ট লুকে আগুন ধরালেন রণবীর! অক্ষয় খান্না কি ফিরছেন? পাওয়া গেল আভাস

আরও পড়ুন: 'ওই আশিষকে মেয়ে দেখে দেয়…’, প্রাক্তন স্বামীর জন্য দ্বিতীয় স্ত্রীকে নির্বাচন করেন রাজশী নিজে! দাবি মা শকুন্তলার

'ধুরন্ধর ২'-এর ফার্স্ট লুক

মঙ্গলবার সকালে রণবীর ইনস্টাগ্রামে তাঁর ‘ধুরন্ধর ২’ ছবির পোস্টারটি শেয়ার করেছেন ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায়। পোস্টারটিতে তার চরিত্র হামজাকে বৃষ্টিতে ভিজে মুঠো করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। সিনেমার শিরোনামটি তাঁর পিছনেই লেখা। পুরো পোস্টার জুড়ে লাল আলোর ছটা। পোস্টারটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আব বিগডনে কা ওয়াক্ত আ গয়া হ্যায়’। যার অর্থ হল হামজা ‘ধুরন্ধর ২’-তে বালুচ গ্যাং এবং আইএসআই-এর বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করবে।

অভিনেতা ছবিটির মুক্তির তারিখও জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ছবির টিজার প্রকাশ্যে আসবে সে কথাও জানাতে ভোলেননি রণবীর। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজারটি আজ দুপুর ১২টা বেজে ১২ মিনিটে প্রকাশ্যে আসবে। আর ছবিটি চলতি বছরের ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে। হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে রণবীরের এই ছবি।

আরও পড়ুন: হাতে হাত জড়িয়ে, দেবের কোলের কাছে বসে কাঁধে মাথা রাখলেন শুভশ্রী! অনুরাগীদের দিলেন বিশেষ বার্তাও

অক্ষয় খান্না কি ফিরছেন?

কিন্তু 'ধুরন্ধর'-এ অনেকের নজর কেড়েছে ছিলেন যিনি অর্থাৎ অক্ষয় খান্না তাঁকে কি ফের ‘ধুরন্ধর ২’ তে দেখা যাবে? তারও খানিক আভাস মিলেছে রণবীরের পোস্টে। রণবীর বেশ কয়েকজন অভিনেতার পাশাপাশি অক্ষয় খান্নাকেও এই পোস্টটি ট্যাগ করেছেন। রণবীরের প্রথম প্রতিপক্ষ রেহমান ডাকাইতের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। যদিও ক্লাইম্যাক্সে তাঁর চরিত্রটি মৃত্যু হয়ে যায়। তবে পোস্টার সামনে আনার সময় অক্ষয়কে ট্যাগ করা তাঁর ফেরার গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। সিক্যুয়েলে সম্ভবত ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে তাঁকে দেখা যেতে পারে।

ধুরন্ধর সম্পর্কে

আদিত্য ধর পরিচালিত, ‘ধুরন্ধর’ একটি স্পাই থ্রিলার যা গতবছরের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। ছবিটিতে রণবীরকে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা গিয়েছে যে করাচির আন্ডারওয়ার্ল্ডে অনুপ্রবেশ করেন এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। ছবিটিতে অক্ষয়, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালও অভিনয় করেছিলেন। শোনা গিয়েছে এঁরা সকলেই সিক্যুয়েলের ফিরে আসবেন। ‘ধুরন্ধর’ বলিউডের ইতিহাসের অন্যতম সেরা হিট ছবি। বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে।