ভোটার তালিকায় নাম নেই ‘ধুরন্ধর’ অভিনেত্রীর, বিপাকে সৌম্য ট্যান্ডন

ধুরন্ধর ছবির হাত ধরে এই মুহূর্তে জনপ্রিয়তার শিখরে রয়েছেন অভিনেত্রী সৌম্য ট্যান্ডন। কিন্তু এই মুহূর্তে বেশ বিপাকেই পড়েছেন অভিনেত্রী। মহারাষ্ট্র পৌর নির্বাচনের সময় ভোট দিতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হলেন তিনি। 

Published on: Jan 16, 2026 6:35 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ধুরন্ধর ছবির হাত ধরে এই মুহূর্তে জনপ্রিয়তার শিখরে রয়েছেন অভিনেত্রী সৌম্য ট্যান্ডন। কিন্তু এই মুহূর্তে বেশ বিপাকেই পড়েছেন অভিনেত্রী। মহারাষ্ট্র পৌর নির্বাচনের সময় ভোট দিতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হলেন তিনি। জানা গিয়েছে, অনলাইনে বিস্তারিত তথ্য যাচাই করার পরেও দুটি জায়গায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় একাধিক ভোটকেন্দ্রে ছোটাছুটি করতে হয়েছে অভিনেত্রীকে।

বিপাকে সৌম্য ট্যান্ডন
বিপাকে সৌম্য ট্যান্ডন

বৃহস্পতিবার ভোট দিতে যাওয়ার আগে অনলাইনে সমস্ত তথ্য মিলিয়ে দেখেছিলেন তিনি। সেই ছবিও তুলে রাখেন মুঠোফোনে। কিন্তু বুথে পৌঁছে জানতে পারেন তালিকায় নাম নেই তাঁর। অভিনেত্রীর অবস্থা দেখে ভোট কেন্দ্রের কর্মকর্তারা অন্য ভোটকেন্দ্রে যাওয়ার জন্য পরামর্শ দেন অভিনেত্রীকে। ফলত বেশ বোঝাই যায়, সারাদিন বেশ দৌড়াদৌড়ি করতে হয়েছে সৌম্যকে।

আরও পড়ুন: ‘গৃহপ্রবেশ’-এ নতুন নায়িকার এন্ট্রি, উষসীর মেয়ের চরিত্রে জি বাংলার এই সুন্দরী

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার বাড়ির নিচেই সবাই ছিলেন। আমাকে বলা হলো আমার ভোটের স্লিপে ভুল জায়গায় নাম রয়েছে। অন্য জায়গার বুথে যেতে হবে আমাকে। আমি শুধুমাত্র ভোট দেবো বলে কাজে যায়নি। বুঝতেই পারলাম না কেন নিজের নাম দেখতে পেলাম না ভোটার তালিকায়।’

তবে ভোটার তালিকায় নাম না থাকলেও হাল ছাড়তে নারাজ অভিনেত্রী। তিনি বলেন, ‘এটা আমার অধিকার আর এটা আমার কর্তব্য। আমাকে ভোট দিতেই হবে। আমি নিজের অধিকার একেবারে ছাড়তে চাই না। তবে শেষ পর্যন্ত তিনি আদৌ ভোট দিতে পারলেন কিনা সেটা জানা যায়নি।’

আরও পড়ুন: 'একাকীত্ব থেকেই এগুলো আসে... ', ডেলি ভ্লগারদের কোন চোখে দেখেন কোয়েল?

সৌম্যর ক্যারিয়ার সম্পর্কে

সৌম্য বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন যেমন আইসা দেস হ্যায় মেরা, মেরি আওয়াজ কো মিল গাই রোশনি রিয়া সাহানি, খুশি এবং ভাবিজি ঘর পার হ্যায়। তিনি ২০০৭ সালের চলচ্চিত্র জব উই মেট-এও অভিনয় করেছিলেন। ভক্তরা তাকে শেষ দেখেছিলেন ধুরন্ধরে, যেখানে তিনি উলফাত জাহানের ভূমিকায় অভিনয় করেছিলেন। আদিত্য ধর পরিচালিত, ধুরন্ধরে আরও অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপাল।