প্রথম দিনেই বাজিমাত, ‘সাইয়ারা’কে পেছনে ফেলে এগিয়ে গেল ‘ধুরন্ধর’, অধরা ‘ছাভা’, ‘কান্তরা চ্যাপ্টার ওয়ান’

ছবি মুক্তির আগে থেকেই চর্চায় এসেছিল রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমায় রণবীর সিং ছাড়া অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল।

Published on: Dec 06, 2025 6:46 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছবি মুক্তির আগে থেকেই চর্চায় এসেছিল রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমায় রণবীর সিং ছাড়া অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল। ছবি মুক্তির আগেই চড়া দামে বিক্রি হয়ে গিয়েছিল ছবির টিকিট যার ফলে মোটামুটি আন্দাজ হয়ে গিয়েছিল এই ছবি ভাঙতে চলেছে একাধিক রেকর্ড।

‘সাইয়ারা’কে পেছনে ফেলে এগিয়ে গেল ‘ধুরন্ধর’
‘সাইয়ারা’কে পেছনে ফেলে এগিয়ে গেল ‘ধুরন্ধর’

তবে এখনও পর্যন্ত সেরার সেরা হতে পারেনি ‘ধুরন্ধর’। তবে প্রথমদিনেই সাইয়ারাকে পিছনে ফেলে দিয়েছে এই ছবিটি। যদিও এখনও ছুঁতে পারেনি ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ এবং ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ ছবিগুলিকে। প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ২৭ কোটি টাকা, গত জুলাই মাসে প্রথমদিনে সাইয়ারা আয় করেছিল ২১ কোটি টাকা।

আরও পড়ুন: 'ভীষণ মিস করি... ', তনুশ্রীর বিয়ের পরেই কি বারবার মনে পড়ছে পুরনো কথা?

গত জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত সাইয়ারা প্রথম দিনে ২১ কোটি টাকা আয় করেছিল, যার থেকে প্রায় ৬ কোটি টাকা বেশি আয় করেছে এই ছবিটি। এই বছরের গত ফেব্রুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত ভিকি কৌশলের ‘ছাভা’ প্রথম দিনে আয় করেছে ৩১ কোটি টাকা এবং ‘কান্তরা চ্যাপ্টার ওয়ান’ আয় করেছিল আয় করেছে ৬০ কোটি টাকা।

এবার যদি রণবীরের সফল ছবিগুলির দিকে তাকানো যায় তাহলে বোঝা যাবে ২০২৫ এর আগে রণবীরের সব থেকে সফলতম ছবি ‘পদ্মাবত’। ২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত এই ছবিটি প্রথম দিনে আয় করেছিলেন ১৯ কোটি টাকা। এছাড়া ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’ ছবিটি প্রথম দিনে আয় করেছিল ১১ কোটি টাকা। যদিও এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছিলেন তাবড় তাবড় অভিনীত অভিনেত্রীরা।

আরও পড়ুন: 'তোমরা সবাই ওকে বিরক্ত কর... ', দেবের ঠিকানা ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন জিৎ, কেন?

ধুরন্ধর সম্পর্কে সবকিছু

আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর, ২০০০-এর দশকের গোড়ার দিকের পাকিস্তানের প্রেক্ষাপটে নির্মিত একটি গুপ্তচর থ্রিলার, যেখানে রণবীর একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন যিনি লিয়ারি গ্যাং ধ্বংস করে দেন। সত্য ঘটনার উপর ভিত্তি করে, ছবিটি ২০০০-এর দশকের গোড়ার দিকের প্রেক্ষাপটে নির্মিত।