রঙের উৎসবে প্রেমের আবির, দিব্যজ্যোতির চোখে হারালেন দিব্যাণী! প্রেম কি বাস্তবেও?

বসন্তের সন্ধ্যায় দিব্যাণীর মনে অনুরাগের ছোঁয়া! দিব্যজ্যোতির সঙ্গেই রঙের উৎসব কাটাচ্ছেন নায়িকা। কবে আসছে তাঁদের প্রেমের গল্প?

Published on: Mar 03, 2026 3:33 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বসন্তের রঙে মেতেছে গোটা বাংলা, আর সেই রঙের জোয়ারে নিজেদের ভাসিয়ে দিলেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা দিব্যজ্যোতি দত্ত ও দিব্যাণী মণ্ডল। দিব্যাণীর শুধু মুখে নয়, মনেও ফাগুন! অন্তত ছবি সে কথাই বলছে। দিব্যজ্যোতিকে চোখে হারালেন ফুলকি নায়িকা।

রঙের উৎসবে প্রেমের আবির, দিব্যজ্যোতির চোখে হারালেন দিব্যাণী! প্রেম কি বাস্তবেও?
রঙের উৎসবে প্রেমের আবির, দিব্যজ্যোতির চোখে হারালেন দিব্যাণী! প্রেম কি বাস্তবেও?

এই দুজনকে খুব শীঘ্রই জুটিকে দেখা যাবে বড়পর্দায়। রানা সরকারের ‘রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি’তে রোম্য়ান্সে ডুববেন দুজনে। ছবির পোস্টের তাঁরা ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড়েছেন। সেই কিস কা কিসসা নিয়ে কম চর্চা হয়নি। দিব্য়াণী আর দিব্য়জ্যোতির পর্দার রসায়ন বাস্তবেও ঠিক ততটাই রঙিন। দোলের দিন একে অপরের হাতে আবিরে রাঙা দুজনে! তবে কি প্রেমের নয়া ইস্তাহার লিখলেন?

বসন্তের আবিরে মাখামাখি:

সম্প্রতি সামাজিক মাধ্যমে এই জুটির হোলি সেলিব্রেশনের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হলুদ-গোলাপি কুর্তিতে দিব্যাণী এবং ক্যাজুয়াল শার্টে দিব্যজ্যোতি— দুজনের মুখই আবিরে রাঙা। তবে রঙের চেয়েও বেশি নজর কেড়েছে তাঁদের একে অপরের দিকে তাকানোর ভঙ্গি। দিব্যজ্যোতির চোখের গভীরে যেন ডুব দিয়েছেন দিব্যাণী। তাঁদের এই রসায়ন দেখে অনুরাগীদের মন্তব্য, ‘প্রেম না থাকলে এমন চাহনি অসম্ভব!’

এই সেলিব্রেশন সামিল হয়েছেন টেলিভিশনের জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিকও। অঙ্কিতাও খুব শিগগির মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সঙ্গে বড় পর্দায় পা রাখছেন। সেই ছবির নেপথ্যেও রয়েছেন প্রযোজক রানা সরকার।

‘রেড ফ্ল্যাগ’ জুটির ম্যাজিক:

দিব্য়াণীর ঝুলিতে এখন একের পর এক ছবি। তালিকায় রয়েছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’, ‘গুনগুন করে মন মহুয়া’। নায়িকার ডেবিউ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অন্যদিকে দিব্যজ্যোতিরও প্রথম ছবির পরিচালক ছিলেন সৃজিত (লহ গৌরাঙ্গের নাম রে)। দুজনের নামে ‘দিব্য়’ যোগ ছাড়াও আরও একটা মিল এটাই। দোলের দিন দিব্য জুটির এই রোম্যান্টিক মুহূর্ত সব বিতর্ককে দূরে সরিয়ে কেবল ভালোবাসার কথাই বলছে। ছিমছাম ভাবেই নিজেদের মতো করে বসন্ত উৎসব উদযাপন করেছেন তাঁরা। হাতে রঙের প্যাকেট আর মুখে চওড়া হাসি— এই ফ্রেমই এখন নেটপাড়ার হট কেক। জানিয়ে রাখি, রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি ছবির পরিচালক অভিমন্যু মুখোপাধ্য়ায়। এই বছর ডিসেম্বরে মুক্তি পাবে ছবি।