শাকিবের প্রাক্তন বুবলি চড় মেরেছিলেন পূজাকে? অপুর সঙ্গেই বা কেমন সম্পর্ক তাঁর? মুখ খুললেন নায়িকা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল শাকিব খানের বাড়িতে অভিনেত্রী বুবলি নাকি তাঁকে চড় মেরেছিলেন? এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন পূজা। শাকিব খানে প্রাক্তন শবনম বুবলি ও স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খোলেন পূজা।

Mar 15, 2026, 23:58:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এপার বাংলাতেও তিনি কাজ করেছেন আদৃত রায়ের সঙ্গে। তাই দুই বাংলাতেই নায়িকার অনুরাগীর সংখ্যা কম নয়। তবে মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল শাকিব খানের বাড়িতে অভিনেত্রী বুবলি নাকি তাঁকে চড় মেরেছিলেন? এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন পূজা। শাকিব খানে প্রাক্তন শবনম বুবলি ও স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খোলেন নায়িকা।

শাকিবের প্রাক্তন বুবলি চড় মেরেছিলেন পূজাকে? অপুর সঙ্গেই বা কেমন সম্পর্ক তাঁর? মুখ খুললেন নায়িকা
শাকিবের প্রাক্তন বুবলি চড় মেরেছিলেন পূজাকে? অপুর সঙ্গেই বা কেমন সম্পর্ক তাঁর? মুখ খুললেন নায়িকা

আরও পড়ুন: 'বাবুর মা' থেকে 'সৃজন' সোনার সংসারে রিইউনিয়ান 'নিমফুলের মধু'র! সকলের সঙ্গে দেখা হতেই যা করল ‘ধ্যাষ্টা জ্যেষ্ঠু’

তিনি বাংলাদেশের এক সংবাদমাধ্যম মাছরাঙাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, ‘এতই কী সহজ? বুবলিদিকে আমি যথেষ্ট পছন্দ করি। তিনি খুবই ভালো অভিনেতা। ওঁর সঙ্গে আমার দুটো অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে। একটি অ্যাওয়ার্ড শোতে আমার সঙ্গে ওঁর কথা হয়েছিল। ওঁকে জিজ্ঞাসা করেছিলাম যে, ’দিদি তুমি কেমন আছো?' আর একটি অ্যাওয়ার্ড শোতে আমার সঙ্গে কথা হয়নি, আমার মায়ের সঙ্গে কথা হয়েছিল। এরপর ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত ভাবেও কোনও সম্পর্ক নেই। ব্যাক্তিগত ভাবে ওঁকে আমি চিনি না। আর এরপর ওঁর সঙ্গে আমার কোনও কথাও হয়নি।'

আরও পড়ুন: 'আমার দারুণ লাগে…', নায়িকা হয়েও আইটেম নম্বরে পারফর্ম করা প্রসঙ্গে যা বললেন শ্রাবন্তী

তিনি শাকিব-পত্নী অপুর প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘অপুদির সঙ্গে আমার যে রকম সম্পর্ক। বুবলিদির সঙ্গে তেমনটা নয়। ওঁর সঙ্গে আমি সেই ভাবে কখনও কথাও বলিনি। তাই এটা সম্পূর্ণ গুজব।’

আরও পড়ুন: রণবীরের ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর পর আসবে ‘ধুরন্ধর ৩’? মুখ খুললেন পরিচালক আদিত্য ধর

কিন্তু বুবলির সঙ্গে কেন এই দূরত্ব? এই প্রশ্ন উঠতেই পূজা বলেন, ‘আমি যতদূর জানি যেখানে অপুদি যাবেন, সেখানে বুবলিদি যাবেন না। আর যেখানে বুবলিদি যান সেখানে অপুদি যান না। কিন্তু অপুদির সঙ্গে আমার কাজ অনেক মিলে যায়। কারণ তিনি যেখানে কাজ করেন আমারও সেখানে কাজ হয়। আর অপুদিকে আমার মা খুব পছন্দ করতেন। তাঁর নিজের বড় মেয়ের মতো ভালবাসতেন।’