দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির শাশুড়ি-ননদরা, অন্যপ্রান্ত থেকে মনের জোর দিলেন বৌদি-বৌমারা

জি বাংলা বেশিরভাগ ধারাবাহিক যেহেতু ফ্যামিলি ড্রামা তাই খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটি শাশুড়ি, ননদদের একটি বড় ভূমিকা থাকে। এবার এই ফেভারিট ননদ এবং শাশুড়িদের নিয়েই পথে চলেছে দিদি নাম্বার ওয়ানের বিশেষ পর্ব।

Mar 14, 2026, 17:39:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলা বেশিরভাগ ধারাবাহিক যেহেতু ফ্যামিলি ড্রামা তাই খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটি শাশুড়ি, ননদদের একটি বড় ভূমিকা থাকে। এবার এই ফেভারিট ননদ এবং শাশুড়িদের নিয়েই পথে চলেছে দিদি নাম্বার ওয়ানের বিশেষ পর্ব।

দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির শাশুড়ি-ননদরা
দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির শাশুড়ি-ননদরা

দিদি নাম্বার ওয়ানেরএই বিশেষ পর্বে এসেছিলেন সুচন্দ্রা ভট্টাচার্য, রিয়াঙ্কা রায়, ময়না বন্দ্যোপাধ্যায় এবং সকলের পরিচিত লোপামুদ্রা সিনহা। তবে শুধু এই চার দিদি উপস্থিত ছিলেন তা নয়, টিভির অন্যপ্রান্ত থেকে সকলের মনে জোর দিয়েছিলেন তুই আমার হিরো ধারাবাহিকের আরশি অর্থাৎ মোহনা মাইতি এবং জোয়ারভাটা ধারাবাহিকের উজি অর্থাৎ আরাত্রিকা মাইতি।

আরও পড়ুন: 'সবকিছুই ভালো লাগে ওর...', প্রবাহকে ভুলে কার প্রেমে মজলেন দেবলীনা?

টিভির অন্য প্রান্ত থেকে আরশি মজা করে বলেন, কি মা, সব সময় তো আমাকে অনেক বকাঝকা করো। অন্যদিকে আরাত্রিকা পর্দার ননদের প্রশংসা করে বলেন, আমার কাছে কিন্তু তুমি বেস্ট ননদ।

তবে সকলের মন জয় করেছেন লোপামুদ্রা, যিনি ২৬ বছর ধরে জি বাংলার পরিবারের সঙ্গে ওতোপ্রোত ভাবে যুক্ত। এই বছরের সেরা শাশুড়ির নমিনেশনে উঠেছে তাঁর নাম, তাতে বেজায় খুশি তিনি।

আরও পড়ুন: নতুন রূপে ফিরতে চলেছেন স্বস্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কনে দেখা আলো ধারাবাহিকে সুদেবের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে লোপামুদ্রাকে। যদিও তিনি আধুনিকা নন, বরং মনের দিক থেকে পিছিয়ে থাকা এক শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন।

অন্যদিকে জোয়ার ভাটা ধারাবাহিকটি চললেও সদ্য শেষ হতে চলেছে তুই আমার হিরো ধারাবাহিকটি। তবে যে কোনও ধারাবাহিকই এই শাশুড়ি এবং ননদ ছাড়া যে একেবারে অসম্পূর্ণ সেটা বলাই বাহুল্য।