'এর আগেও অনেকে…', পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কমিটিতে দিগন্ত বাগচীর থাকা নিয়ে বিতর্কে মুখ খুললেন অভিনেতা
এবার অভিনেতা দিগন্ত বাগচী পিএসসির কমিটিতে! তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। তিনি মূলত অভিনয়ের সঙ্গেই যুক্ত, তাহলে কেন হঠাৎ দিগন্ত এই কমিটিতে? আমলা নিয়োগে যে বডির ভূমিকা থাকে সেখানে অভিনেতার ভূমিকাটা ঠিক কী? তা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে। এই নিয়ে সমাজমাধ্যমও হচ্ছে তোলপাড়।
এবার অভিনেতা দিগন্ত বাগচী পিএসসির কমিটিতে! তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। তিনি মূলত অভিনয়ের সঙ্গেই যুক্ত, তাহলে কেন হঠাৎ দিগন্ত এই কমিটিতে? আমলা নিয়োগে যে বডির ভূমিকা থাকে সেখানে অভিনেতার ভূমিকাটা ঠিক কী? তা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে। এই নিয়ে সমাজমাধ্যমও হচ্ছে তোলপাড়।
পিএসসির কমিটিতে দিগন্ত বাগচীর থাকা নিয়ে বিতর্ক!'এর আগেও অনেকে…', মুখ খুললেন তিনি
পিএসসির এই বডিতে সব কাজই প্রধানত চেয়ারম্যানেই। বাকিরা চেয়ারম্যানকে সাহায্য করেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান ও সদস্যরা মনোনীত হয়েছেন। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বর্তমানে এসেছেন অবসরপ্রাপ্ত IFS দেবল রায়-সহ আর পাঁচজন। আর এই পাঁচজনের মধ্যে একজন হলেন ছোট পর্দার অভিনেতা দিগন্ত বাগচী। পিএসসির কমিটিতে তাঁর উপস্থিতি নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। সরব হয়েছেন প্রাক্তন আমলারাও।
এবার এই প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে হওয়া কটাক্ষ নিয়ে মুখ খুললেন দিগন্ত। অনেকেই মনে করছেন তিনি শাসক দলের ঘনিষ্ট হওয়াতেই এই পদ পেয়েছেন। সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি।
‘এই সময় অনলাইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিগন্ত বলেন, ‘সোশ্যাল মিডিয়া তো আমি খুব একটা দেখি না। তাই জানিও না কী লেখালিখি হচ্ছে। তবে এটা সাম্মানিক একটা পদ। এর আগেও অনেকেই পেয়েছেন। এর বাইরে কিচ্ছু না। মানুষের কথা মানুষ বলবে। তাঁদের তো থামাতে পারবে না কেউ। আমি তো কারও সঙ্গে গিয়ে ঝগড়া করতে পারব না। যাঁরা বলছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সবটাই রইল। আর সবচেয়ে বড় কথা এটা আজীবনের কোনও পোস্ট নয়। তাই যে ক’দিন থাকব, ভালো ভাবে কাজ করব।’
অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই প্রসঙ্গে ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই বিভিন্ন পেশার মানুষকে রাজনীতি ও প্রশাসনিক বৃত্তে নিয়ে আসতে পছন্দ করেন। যেমন, অভিনেতারা রাজনৈতিক মঞ্চকে সমৃদ্ধ করেছেন। রাজনীতি শুধুমাত্র গুটিকয়েক রাজনীতিবিদদের নিয়ে কুক্ষিগত থাকবে কেন? সমাজের সব স্তরের মানুষ রাজনীতি ও প্রশাসনকে সমৃদ্ধ করুন। এটা একটা সদর্থক বার্তা। তাঁকে চেয়ারম্যান করা হয়নি। একজন সাধারণ সদস্য করা হয়েছে। এটার মধ্যে যাঁরা নেগেটিভিটি খোঁজেন, তাঁরা আসলে সস্তার রাজনীতি করেন। ’
News/Entertainment/'এর আগেও অনেকে…', পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কমিটিতে দিগন্ত বাগচীর থাকা নিয়ে বিতর্কে মুখ খুললেন অভিনেতা