দীপান্বিতার 'শুধু তোমারই জন্য' শুরু ফেব্রুয়ারি থেকেই, প্রকাশ্যে এল স্লট! কপাল পুড়ল কোন ধারাবাহিকের?
কিছুদিন আগেই জলসার নতুন ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'-এর প্রোমো প্রকাশ্যে এসেছিল। এই মেগার হাত ধরেই দীপান্বিতা রক্ষিত আবার ফিরতে চলেছেন ছোট পর্দায়। তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় দেখা মিলবে শুভ্রজিৎ সাহার। আর এবার প্রকাশ্যে এল সম্প্রচারের দিন ও স্লট।
কিছুদিন আগেই জলসার নতুন ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'-এর প্রোমো প্রকাশ্যে এসেছিল। এই মেগার হাত ধরেই দীপান্বিতা রক্ষিত আবার ফিরতে চলেছেন ছোট পর্দায়। তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় দেখা মিলবে শুভ্রজিৎ সাহার। আর এবার প্রকাশ্যে এল সম্প্রচারের দিন ও স্লট।
দীপান্বিতার নতুন মেগা শুরু হবে ফেব্রুয়ারি থেকেই, প্রকাশ্যে এল স্লট! কপাল পুড়ল কোন ধারাবাহিকের?
স্টার মেগার নতুন প্রোমো প্রকাশ্যে এনেছে। সেখানেই দেখা শুরুতেই দেখা গিয়েছে দীপান্বিতাকে তারপর সামনে এসেছে শুভ্রজিৎ। মেগাতে তাঁদের চরিত্রের নাম তাঁদের ছবির সঙ্গে সঙ্গে দেখানো হয়েছে। রাহি, রাহুল তিতলির দেখা মিলেছে।
তারপরই প্রোমোয় দেখা যায় বল লেগে কাচ ভেঙে তা রাহুলের হাতে ঢুকে গিয়েছে। আর তা দেখে ছুটে এসে তার শুশ্রুষা করছে ‘রাহি’ দীপান্বিতা। কিন্তু তার উদ্বেগ দেখেও 'রাহুল' শুভ্রজিৎ তা এড়িয়ে গিয়ে বলে, তিতলিকে আজ আমার মনের কথাটা বলে দিই রাহি?’ এরপর রাহি বলে, ‘বোন যদি না বলে দেয় তাহলে সহ্য করতে পারবে তো?’ তারপর রাহুল তিতলিকে আংটি দিয়ে তার মনের কথা জানালে, তিতলি জানায়, সে তাকেই বিয়ে করবে যে তাকে আমেরিকায় থাকবে। তা শুনে খানিক মুষড়ে পড়লেও শেষে রাহুল বলে, ‘পারব, তোমার জন্য আমি সব পারব।’
তারপরই নতুন প্রোমোয় দেখা যায় সন্ধ্যার আবহ। সেখানে রাহুলের পরিবার সমুদ্রের ধারে উদযাপনে মেতে ওঠে তার মাঝেই চায়ের আবদার করে রাহুলের বাবা আর তা শুনে রাহি জানায় এই সবটাই তার জানা আর তাই আগে থেকেই সবটার ব্যবস্থা করে রেখেছে। আর তা দেখে রাহুলের বাবা তাঁর পরিবারের সকলের সামনেই বলে রাহিকেই তারা তাদের বাড়ির বউ হিসেবে চায়। এইসব শুনে তাদের বাড়ির সকলেই খুব খুশি হয়। কিন্তু রাহির মুখে নেমে আসে মন খারাপের ছায়া। সে বলে, ‘শুধু তুমি চাইলেই তো হবে না। রাহুলের ইচ্ছেটাও তো জানতে হবে তোমায়।’
এরপর ফের দেখা মেলে রাহুল আর তিতলির। রাহুল তার সঙ্গে সেলফি নিতে চাইলে তিতলি সেদিকে খুব একটা পাত্তা দেয় না। তখন রাহি রাহুলের আবদার পূরণ করতে তাঁদের তিনজনের সেলফি তুলতে চায়। এরপর সামনে আসে মেগা সম্প্রচারের সময় ও দিনক্ষণ। ১৮ ফেব্রুয়ারি থেকে বিকাল ৫টা বেজে ৩০ মিনিটের স্লটে এই মেগা সম্প্রচারিত হবে।
এই সময় স্টার জলসার আরও একটি জনপ্রিয় মেগা 'ভোলে বাবা পাড় করেগা' সম্প্রচারিত হয়। কয়েক মাস মাত্র হয়েছে এই মেগা শুরু হয়েছে। এই মেগার হাত ধরেই ফের মেগায় ফিরেছেন মধুমিতা সরকার। তাঁর বিপরীতে রয়েছেন নীল ভট্টাচার্য। সাড়ে ৫টায় শুধু তোমারই জন্য সম্প্রচারিত হলে এই মেগা বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভবনা দেখা দিতে পারে। কিন্তু এই মেগা আদেও বন্ধ হচ্ছে না কি এর স্লট বদল হয়ে অন্য কোনও মেগা বন্ধ হবে তা অবশ্য এখনও কিছু জানানো হয়নি চ্যানেলের পক্ষ থেকে।
News/Entertainment/দীপান্বিতার 'শুধু তোমারই জন্য' শুরু ফেব্রুয়ারি থেকেই, প্রকাশ্যে এল স্লট! কপাল পুড়ল কোন ধারাবাহিকের?