পাঞ্জাবি গায়কের সঙ্গে চুটিয়ে প্রেম দিশার, মুখোশ ছাড়াই ধরা দিলেন তালবিন্দর
খুব সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন। উদয়পুরে ধুমধাম করে খ্রিস্টান এবং হিন্দু রীতিনীতি মেয়ে বিয়ে করেন তিনি। এই বিয়েতে কৃতি ছাড়াও উপস্থিত ছিলেন নুপুরের কাছের বন্ধু দিশা।
খুব সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন। উদয়পুরে ধুমধাম করে খ্রিস্টান এবং হিন্দু রীতিনীতি মেয়ে বিয়ে করেন তিনি। এই বিয়েতে কৃতি ছাড়াও উপস্থিত ছিলেন নুপুরের কাছের বন্ধু দিশা।
মুখোশ ছাড়াই আনন্দে মাতলেন তালবিন্দর
তবে এই বিয়েতে শুধু নুপুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা নয়, ভাইরাল হয়েছে কৃতি এবং তার চর্চিত প্রেমিক কবির বাহিয়ার ছবি। দ্বিতীয় যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি হল অভিনেত্রী দিশা পাটানি এবং পাঞ্জাবি গায়ক তালবিন্দরের।
নুপুরের ডেস্টিনেশন ওয়েডিং এর ভিডিওতে দিশা পাটানিকে অতিথিদের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়। কিন্তু যে ব্যাপারটি সবথেকে বেশি নজর কেড়েছে সেখানে হল দিশা, পাশে দাঁড়িয়ে থাকা এক পুরুষের হাত ধরে থাকেন। পরবর্তীকালে জানা যায় এই ব্যক্তি আর অন্য কেউ নন, পাঞ্জাবি গায়ক তালবিন্দর।
এতদিন পর্যন্ত এই পাঞ্জাবি গায়কের মুখ দেখতে পায়নি কেউ। বেশিরভাগ সময় নিজের মুখ ঢেকেই রাখতেন তিনি। কিন্তু এবার প্রকাশ্যে এলো তার মুখ। দিশা এবংতালবিন্দরের এই ভিডিও ভাইরাল হওয়ার পরপরই, ভক্তরা নতুন গুজব জুটির উপর ক্ষোভ প্রকাশ করেছেন।
একজনের মন্তব্য করে লেখেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম এটা শুধুই গুজব, কিন্তু এখন ধুর!!!’ অন্যদিকে আরেকজন নেটিজেন দাবি করেছেন, 'একসঙ্গে খুব সুন্দর লাগছে।' একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, ‘হট জুটি’।
দিশার নতুন প্রেম নিয়ে সর্বত্র হহচই পরে গেলেও এই ব্যাপারে তারকা যুগল কিছু জানাননি। একটা সময় দিশা টাইগারের সঙ্গে সম্পর্কে ছিলেন, যা এখন অতীত। তাই নায়িকার নতুন প্রেম নিয়ে উচ্ছ্বসিত সকলে।
News/Entertainment/পাঞ্জাবি গায়কের সঙ্গে চুটিয়ে প্রেম দিশার, মুখোশ ছাড়াই ধরা দিলেন তালবিন্দর