Ditipriya-Jeetu: সন্ধ্যায় প্রযোজকদের সাথে মিটিং জিতু-দিতিপ্রিয়ার! বন্ধের মুখে চিরদিনই তুমি যে আমার?

নায়িকা বয়কটের ডাক, প্রশ্নের মুখে চিরদিনই তুমি যে আমাদের ভবিষ্যত। সন্ধ্য়ায় প্রযোজনা সংস্থার সঙ্গে মিটিং-এ বসবেন নায়ক-নায়িকা। 

Published on: Nov 17, 2025 1:28 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত কয়েকদিন ধরে টলিপাড়ার হট টপিক জিতু-দিতিপ্রিয়ার ক্যাচাল। নায়কের সঙ্গে শ্যুটিং করতে রাজি নন নায়িকা। রোম্যান্টিক সিরিয়ালে তিনিনাকি নায়ককে স্পর্শ করতে দেবেন না শরীর! সেই নিয়ে তুঙ্গে তরজা। ওদিকে দিতিপ্রিয়া গোটা মামলায় চুপ থাকলেও জিতু ফেসবুক পোস্টে খোলাখুলি জানিয়েছেন নায়িকা তাঁর সঙ্গে শর্ট দিতে নিমরাজি।

সন্ধ্যায় প্রযোজকদের সঙ্গে মিটিং জিতু-দিতিপ্রিয়ার! বন্ধের মুখে চিরদিনই তুমি যে…
সন্ধ্যায় প্রযোজকদের সঙ্গে মিটিং জিতু-দিতিপ্রিয়ার! বন্ধের মুখে চিরদিনই তুমি যে…

দাসানি ২ স্টুডিও-তে থমথমে পরিবেশ। রবিবারও পুরোদমে সিরিয়ালের শ্য়ুটিং হয়েছে। তবে জিতু-দিতিপ্রিয়া পরস্পরের মুখ দেখেননি। গোটা ঘটনায় বীতশ্রদ্ধ প্রযোজনা সংস্থা এসভিএফ। ব্যক্তিগত কহলের জেরে কালিমালিপ্ত হচ্ছে টেলিপাড়া, সেই নিয়ে বিরক্ত অনেকেই।

দিতিপ্রিয়া-জিতুর এই ক্য়াচালের ঘটনা এখন মুখে মুখে ফিরছে কারণ। এমনটাও টেলিপাড়ার অন্দরে গুঞ্জন যে এই কোন্দলের কারণে নাকি বন্ধ হয়ে যেতে পারে টিআরপি তালিকায় উপরের দিকে থাকা এই ধারাবাহিক। কারণ চ্যানেলও নাকি এই নেগেটিভ পাবলিসিটি ঘিরে বেজায় চটেছে। এর মাঝেই খবর সোমবার সন্ধ্যায় নায়ক-নায়িকাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসবে প্রযোজনা সংস্থা এসভিএফ। সমাধানসূত্র খোঁজার চেষ্টা করবে।

এর আগেও জিতু-দিতিপ্রিয়ার দ্বৈরথ মিটিয়েছিল প্রযোজকরা। এবারও কি ভুল বোঝাবুঝি মিটবে? চর্চা, সমাধানসূত্র না মিললে এই মেগার গল্পে রাশ টানতে পারে প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন-জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি দিতিপ্রিয়ার! ‘অপমানিত’ নায়ক, বন্ধ হবে চিরদিনই তুমি যে আমার?

গত ১৪ই নভেম্বর সন্ধ্যায় ফেসবুকে দিতিপ্রিয়াকে নিয়ে বিস্ফোরক জিতু। তিনি লেখেন, জিতু লেখেন, ‘আমি ঘরের কথা বাইরে নিয়ে যেতে পছন্দ করি না। তাই হয়তো মিডিয়ার বন্ধুদের ফোন আমি তুলতে পারি না যখন কোন অনভিপ্রেত ঘটনা ঘটে হয়। কিন্তু,বললে তো সত্যি বলব! মিথ্যে কেন বলব?? মিথ্যে বলার থেকে না বলাই ভালো। হ্যাঁ,আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন।’

জিতুর বয়ানে দিতিপ্রিয়ার অভিযোগ, ‘আমি (জিতু) খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই, শরীর খারাপের মিথ্যে নাটক করছি। তা নাহলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে।’ এই সব অভিযোগের কথা প্রযোজনা সংস্থা মারফত জানতে পেরেছেন জিতু।

শুধু তাই নয়, দিতিপ্রিয়া বরবারই নির্দিষ্ট প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। জিতুর দাবি, তাঁকে নাকি ক্রিয়েটিভ টিমের তরফে সিরিয়াল ছেড়ে দেওয়ার কথাও আকারে ইঙ্গিতে বলে দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, ‘সেই প্রোডাকশনের দু-তিনজন(এই সিরিয়ালটি সৃজনেরশীলতার দায়িত্বে রয়েছেন) এটাকে সহমত জানিয়ে বলেছেন যে আপনি (জিতু) চাইলে ছেড়ে দিতেও পারেন।’

অভিনেতা বলেন, 'ওপরের সবকটা অভিযোগই কিন্তু মৌখিক ভাবে আমাকে জানানো হয়েছে। এবার সত্যিই আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি, আমার কি কোন আত্মসম্মান নেই?? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারুর প্রতি বিশেষ কোনও অভিযোগ নেই।'

সবশেষে অভিনেতার সংযোজন, ‘আগে বলুন আপনি ইন্টারভিউতে আগের মতোই মিথ্যে কথা বলেছেন, নইলে ডামি ব্যবহার করতে হচ্ছে কেন? আগে সৎ হতে হবে তারপর অভিনেতা, ষ্টার, সুপারস্টার, মেগাস্টার হবেন’।

সোমবার সন্ধ্যায় মিটিংয়ে কী ঠিক হয় এখন সেটাই দেখবার।

News/Entertainment/Ditipriya-Jeetu: সন্ধ্যায় প্রযোজকদের সাথে মিটিং জিতু-দিতিপ্রিয়ার! বন্ধের মুখে চিরদিনই তুমি যে আমার?