Ditipriya: তাঁকে ছাড়া চিরদিনই তুমি যে আমার-এর টিআরপি তলানিতে! একগাল হাসিতে দিতিপ্রিয়া, কোথায় কাটাচ্ছেন ছুটি?
নিজেকে লাইমলাইট থেকে একপ্রকার দূরেই করে নিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। না কোনো মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার, না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট। তবে এবার ওয়াপসি হল পর্দার একসময়ের অপু অর্থাৎ দিতিপ্রিয়ার।
কদিন আগেই বড় বিতর্কে জড়ান দিতিপ্রিয়া রায়। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক জীতু কমলের সঙ্গে তাঁর ঝামেলা এমন জায়গায় পৌঁছয় যে, জনপ্রিয় ধারাবাহিক ছাড়তে হয় মাঝপথে। তারপর নিজেকে লাইমলাইট থেকে একপ্রকার দূরেই করে নিয়েছিলেন তিনি। না কোনো মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার, না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট। তবে এবার ওয়াপসি হল পর্দার একসময়ের অপু অর্থাৎ দিতিপ্রিয়ার।

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করলেন দিতিপ্রিয়া। হলুদ পোশাকে, একগাল হাসিতে ফ্রেমবন্দি হয়েছেন টলি-তারকা। আর ব্যাকগ্রাউন্ডে পুরী-র জগন্নাথ মন্দির। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জয় জগন্নাথ’। কদিন আগে সমুদ্রের ধার থেকেও কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন। যার থেকে স্পষ্ট চিরদিনই বিতর্কের পর, নিজের মন ও শরীর দুটোই পুণরুদ্ধারের জন্য ওড়িশাকেই নিয়েছেন বেছে।
চলতি বছরে বেশ কয়েকবার শিরোনামে এসেছিল জীতু আর দিতিপ্রিয়ার ঝামেলা। যা শুরু হয়েছিল জীতুর শেয়ার করা একটি রোম্যান্টিক ফোটো ঘিরে, যা ছিল মূলত চিরদিনই তুমি যে আমার-এর একটি দৃশ্য। এরপরই জীতুর নামে বিস্ফোরক পোস্ট শেয়ার করেন দিতিপ্রিয়া। লেখেন, সেটে তাঁর সঙ্গে একটাও কথা বলেন না জীতু। কিন্তু ওয়াটসঅ্যাপে পাঠান ম্যাসেজ। দাবি, অভিনেত্রীর মায়ের জন্য নাকি মুকোমুখি কথা বলতে ভয় পান। এদিকে, হোয়াটসঅ্যাপে থাকে নানা ‘আপত্তিকর’ বার্তা। তা সে এআই দিয়ে বানান চুমুর ভিডিয়ো হোক কিংবা ডাক্তর দেখাতে যাওয়ার কথা শুনে ‘তুমি কি প্রেগন্যান্ট’ প্রশ্ন।
সেই যাত্রায় অবশ্য প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় সব মিটমাট হয়ে যায়। কিন্তু কয়েকমাসের মধ্যেই বন্ধ হয় মুখ দেখাদেখি। এমনকী, বডি ডবল দিয়ে করা হচ্ছিল শ্যুট। এরপর দিতিপ্রিয়াই ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, দেন নো অবজেকশন লেটার। এমনকী, শারীরিক ও মানসিক অসুস্থতার কথা জানিয়ে নোটিশ পিরিয়ড থেকেও অব্যাহতি চান। এরপর জীতু কিছু সোশ্যাল পোস্টে এই নিয়ে ঘুরিয়ে নানা মন্তব্য করলেও, একেবারে চুপ ছিলেন দিতিপ্রিয়া। না কোনো পোস্ট এসেছিল তাঁর থেকে, না কোনো সাক্ষাৎকার।
শুধু দিতিপ্রিয়া জানিয়েছিলেন, একটু বিশ্রাম নিতে চান। কোথাও ঘুরতে যেতে চান। তারপর ফের পুরোদমে শুরু করবেন কাজ, হাতে নেবেন নতুন কোনো প্রোজেক্ট।
E-Paper











