Shirin Paul Boyfriend: জীতুর সঙ্গে রোম্য়ান্সে বুঁদ পর্দায়! শিরিনের আসল জীবনের আর্যকে চেনেন? প্রেমিক জলসার নায়ক
Shirin Paul Boyfriend: পর্দায় জীতুর সঙ্গে কেমিস্ট্রি জমে ক্ষীর! শিরিনের আসল জীবনের প্রেমিককে চিনে নিন।
সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শিরিন পাল। দু-দিন আগেও এই নামটার সঙ্গে বিশেষ পরিচিত ছিল না কেউ। কিন্তু একটা সিরিয়াল রাতারাতি ভাগ্য বদলে দিয়েছে ঝাড়গ্রামের মেয়ে শিরিনের। জি বাংলার বহুবিতর্কিত সিরিয়াল চিরদিনই তুমি যে আমারে অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়ার বদলি এই নবাগতা। এটাই তাঁর প্রথম মেগা সিরিয়াল। এতদিন রঙ্গমঞ্চে নিময়িত অভিনয় করেছেন।

নতুন সহ-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ জীতু। তাঁকে নিয়ে একের পর এক পোস্ট করেই চলেছেন। ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ছিল দিতিপ্রিয়ার। কিন্তু শিরিনের সেই জড়তা নেই। প্রথম সিনেই আর্যকে জড়িয়ে রোম্যান্সে গদগদ নতুন অপর্ণা। বাস্তবজীবনে কিন্তু শিরিনের জীবন প্রেমে ভরপুর। হ্যাঁ, রিয়েল লাইফেও চুটিয়ে প্রেম করছেন যাদবপুরের এই ছাত্রী। শিরিনের এই প্রেম অবশ্য নতুন নয়। যুগলের রোম্যান্টিক ছবি জ্বলজ্বল করছে তাঁদের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।

স্টার জলসার কম্পাস খ্যাত অভিনেতা জিৎ সুন্দরের সঙ্গে প্রেম সম্পর্কে রয়েছেন শিরিন। তাঁদের এই প্রেমে কোনও রাখঢাক নেই। সম্প্রতি প্রেমিকের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করে আদুরে আবদার করেছিলেন শিরিন। লিখেছিলেন, ‘হট চকলেট খাওয়াও’।
শিরিনের প্রেমিক মঞ্চ, ছোটপর্দা থেকে ওটিটি সব প্ল্য়াটফর্মেই সমানতালে কাজ করে চলেছেন। ক্লিক প্ল্য়াটফর্মের প্রফেসর সেনগুপ্ত হোক কিংবা হইচইয়ের বিজয়া, দাগ কেটেছে জিৎ-এর অভিনয়।
কম্পাসের পাশাপাশি জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকেও কাজ করেছিলেন জিৎ সুন্দর। ঝাড়গ্রাম কথাকৃতি নাট্যদলের সদস্যা শিরিন। তিনি পড়াশোনা করেছেন পাঠভবন, কলকাতা থেকে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে কম্পারেটিভ লিটারেচর বা তুলনামূলক সাহিত্য় নিয়ে পড়াশোনা করছেন। প্রথম দৃশ্য়েই দর্শক মনে ছাপ ফেলতে সফল শিরিন।
ছোট পর্দায় নতুন সফর শুরু করে আপ্লুত শিরিন। সোশ্যাল মিডিয়ায় মায়ের কথা ভাগ করে নেন নায়িকা। লেখেন, ‘মা বলেন, পথ দুটো। জনপ্রিয় আর প্রিয়জন। তুমি কোনটা হবে তা তুমি ঠিক করবে…। আমি জানি দুটোর একটা পথও মসৃণ নয়। তবু, তবুও নতুন করে এক নতুনের পথে হাঁটা শুরু করছি। জানি অনেকের হাত থাকবে মাথার উপর আশীর্বাদ করার জন্য তবুও বলি, পাশে থাকবেন।’












