অজয় দেবগনের 'দৃশ্যম' ছবিতে দেখা যাবে অভিনেত্রী শ্রিয়া শরণের মুম্বাইয়ের যে কোনও সাধারণ বাড়ির মতোই বাড়ি। এই বাড়িটি সহজ এবং দেশী স্টাইলে সাজানো হয়েছে। দেওয়ালে ঈশ্বরের ছবি এবং রান্নাঘরে একটি মাটির পাত্র দেখতে পাবেন আপনি।
হিন্দি এবং দক্ষিণ ভারতীয় ছবিতে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী শ্রিয়া শরণ। একটা আলাদাই ফ্যান ফলোইং রয়েছে এই অভিনেত্রীর। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, মুম্বাইতে একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন তিনি। খুবই সাদামাটা জীবন অতিবাহিত করেন অভিনেত্রী।
শ্রিয়া শরণের বাড়ির অন্দরমহল দেখে অবাক হতেই হয়
মুম্বইয়ে ফ্ল্যাটে স্বামী আন্দ্রেই কোসচিভ এবং মেয়ে রাধার সঙ্গে থাকেন অভিনেত্রী। সম্প্রতি পরিচালক তথা ইউটিউবার ফারাহ খান তাঁর নতুন ব্লগে অভিনেত্রীর মুম্বইয়ের বাড়ির অন্দরমহল দেখান সকলকে যা দেখে রীতিমতো চমকে যান ভক্তরা।
শ্রিয়া শরণের বাড়ির অন্দরমহল দেখে অবাক হতেই হয়
এটি কোনও বিরাট বড় বাংলা অথবা বহুতল বিশিষ্ট বাড়ি নয়, ভীষণ সুন্দর এবং সাদামাটাভাবে অভিনেত্রী সাজিয়েছেন নিজের বাড়ি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক শ্রিয়ার বাড়ির অন্দরমহল ঠিক কেমন দেখতে।
শ্রিয়া শরণের বাড়ির অন্দরমহল দেখে অবাক হতেই হয়
ফ্ল্যাটের প্রবেশ পথের উপরে রয়েছে একটি গণেশের মূর্তি, ঠিক যেমন আর পাঁচটা বাড়ির দরজা হয় তেমনই দেখতে এই ফ্ল্যাটের দরজাটি। গণেশের মূর্তি ছাড়াও বেশ কিছু স্টিকার দেখতে পাওয়া যায় এই ফ্ল্যাটের দরজার গায়ে।
শ্রিয়া শরণের বাড়ির অন্দরমহল দেখে অবাক হতেই হয়
লিভিং রুম অথবা বসার জায়গাটাও বেশ অন্যরকম ভাবে সাজিয়েছেন অভিনেত্রী। এটি সাদা সোফা এবং বেশকিছু ছোটখাটো আসবাবপত্রে সাজিয়ে রেখেছেন এই জায়গাটি। এছাড়া লিভিং এরিয়ায় রয়েছে বিশাল বড় একটি ঝাল লন্ঠন, যা এই ঘরটির সৌন্দর্য বাড়িয়ে তোলে।
শ্রিয়া শরণের বাড়ির অন্দরমহল দেখে অবাক হতেই হয়
একসঙ্গে যেখানে সকলে খাবার উপভোগ করে সেটাই হল ডাইনিং এরিয়া অথবা খাবারের জায়গা। বড় একটি টেবিল চেয়ার ছাড়াও এই ডাইনিং এরিয়ায় রয়েছে একটি রাধা কৃষ্ণের ছবি, এসি এবং প্রয়োজনীয় জিনিসপত্র।
শ্রিয়া শরণের বাড়ির অন্দরমহল দেখে অবাক হতেই হয়
একজন মহিলা কিভাবে নিজের সংসারকে সাজিয়ে তোলেন সেটা বোঝা যায় সেই বাড়ির রান্নাঘর দেখে। অভিনেত্রী যে বিশাল দামি কিছু ব্যবহার করেন না তা বোঝাই যাবে এই রান্না ঘরে ছবি দেখে। এমনকি খুব সাধারণ মানুষের মতো মাটির পাত্র থেকে তিনি জল পান করতে পছন্দ করেন।
শ্রিয়া শরণের বাড়ির অন্দরমহল দেখে অবাক হতেই হয়
প্রসঙ্গত, অভিনেত্রী জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘শিবাজি দ্য বস’ ছবির মাধ্যমে। এর পর অজয় দেবগনের বিপরীতে ‘দৃশ্যম’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে নায়িকাকে।