ঘুরতে গিয়ে শুনতে হল খাওয়ার খোঁটা! লাল মাটির দেশে একেনবাবুকে ১০ গোল দিল কে?
এখনও পর্যন্ত একেন বাবুর যতগুলি পর্ব মুক্তি পেয়েছে, তার প্রত্যেকটি দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। শুধুমাত্র একটি গোয়েন্দা গল্প নয়, তার সঙ্গে যথার্থ হাস্যরস মিশে থাকে। একেন বাবু পুরুলিয়া পাকড়াও সিরিজ মুক্তি পেতে চলেছে আগামী ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন। এবার মুক্তি পেল সিরিজের ট্রেলার।
এখনও পর্যন্ত একেন বাবুর যতগুলি পর্ব মুক্তি পেয়েছে, তার প্রত্যেকটি দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। শুধুমাত্র একটি গোয়েন্দা গল্প নয়, তার সঙ্গে যথার্থ হাস্যরস যেভাবে মিশে থাকে, সর্বোপরি অনির্বাণ চক্রবর্তীর মতো একজন দুর্দান্ত অভিনেতার অভিনয় দর্শকদের মনের মনিকোঠায় সারা জীবনের জন্য জায়গা করে নিয়েছে এই অন্যরকম বাংলা গোয়েন্দা গল্পকে।
লাল মাটির দেশে একেনবাবুকে ১০ গোল দিল কে?
বছরের শুরুতেই হইচই ঘোষণা করেছিল, ২০২৬ অর্থাৎ চলতি বছরে মুক্তি পাবে একেন বাবুর আগামী সিরিজ। কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে সিরিজের নাম, মুক্তির তারিখ। ‘একেন বাবু পুরুলিয়া পাকড়াও’ সিরিজ মুক্তি পেতে চলেছে আগামী ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন। এবার মুক্তি পেল সিরিজের ট্রেলার।
ট্রেলার শুরু হয় একেন বাবুর সুপরিচিত হাস্যরস দিয়ে। পুরুলিয়ায় ঘুরতে গিয়ে এবারেও একটি রহস্যের সমাধান করতে হবে একেন বাবুকে। কিন্তু আশ্রমে থাকার জন্য একেবারেই আমিষ খেতে পারছেন না বাবু যার জন্য মনে বড় দুঃখ তার!
কিন্তু একেন বাবু খাবার কথা বলতেই পারছেন না কারণ এই সিরিজে একেন বাবুকে বারবার খাবার খোটা দেয় এক খুদে। তবে এই ছোট্ট খুদের চরিত্রটি শুধুমাত্র একেন বাবুকে বারবার শায়েস্তা করার জন্য রাখা হয়েছে নাকি সে একেন বাবুর সাহায্য করছে কোনওভাবে, সেটা জানা যাবে সিরিজ মুক্তি পেলে।
জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজটির মাধ্যমে আবার দর্শকদের মনে জায়গা করে নেবেন অনির্বাণ, যা নিয়ে আগে থেকেই আশাবাদী পরিচালক। বাঙালি দর্শকদের এই বছরের নববর্ষকে অন্যরকম করে তোলার জন্য আসতে চলেছে ‘একেন বাবু পুরুলিয়া পাকড়াও’।
Home/Entertainment/ঘুরতে গিয়ে শুনতে হল খাওয়ার খোঁটা! লাল মাটির দেশে একেনবাবুকে ১০ গোল দিল কে?