Soumitrisha Kundu: লীনার ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় ফিরছেন মিঠাই? ‘জানি না কেন সবাই…’, HT Bangla-কে জবাব সৌমিতৃষার

হঠাৎ রটেছে যে লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরছেন নাকি সৌমিতৃষা কুণ্ডু! আদৌ কি এই খবর সত্যি? অভিনেত্রী নিজেই জানালেন HT Bangla-কে। 

Published on: Nov 17, 2025 12:43 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব জলদিই নাকি ছোট পর্দায় ফিরতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু, অর্থাৎ দর্শকদের প্রিয় মিঠাইরানি। আর তা জানার পর থেকেই বেশ আনন্দে নায়িকার ভক্তরা। কিন্তু আদৌ কি এই খবর সত্যি? ছোট পর্দায় দীর্ঘদিন ধরে কাজ করলেও, সৌমিতৃষাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল জি বাংলার মিঠাই ধারাবাহিক। ৫৩ সপ্তাহেরও বেশি সময় ধরে একটানা বেঙ্গল টপার ছিল এই মেগা। না কোনো পরকীয়া, না কোনো অলৌকিক জিনিস-পত্র, পারিবারিক গল্প দেখিয়েই দর্শকদের মন কেড়ে নিয়েছিল মিঠাই ধারাবাহিক। আর সঙ্গে সাফল্য এনে দিয়েছিল এই মেগার নায়ক-নায়িকা সৌমিতৃষা ও আদৃতের ঝুলিতে।

লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরছেন নাকি সৌমিতৃষা কুণ্ডু?
লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরছেন নাকি সৌমিতৃষা কুণ্ডু?

এরপর মিঠাই শেষ হতে না হতেই, সৌমিতৃষার কাছে সুযোগ আসে দেবের নায়িকা হওয়ার। প্রধান সিনেমায় কাজ করেন। ডেবিউ করেন বড় পর্দায়। এরপর ১০ই জুন নামে একটি সিনেমায় ও কালরাত্রি ওয়েব সিরিজে দেখা যায় সৌমিতৃষাকে। সম্প্রতি কালরাত্রি ২-এর কাজও শেষ করেছেন সৌমিতৃষা। আজকাল বেকিংয়ের ভ্লগ বানিয়ে নানান সুস্বাদু রেসিপিও ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন: টিআরপি ভালো হয়েও বন্ধ হবে চিরদিনই তুমি যে আমার? ‘ঠকানোর চেয়ে ঠকে যাওয়া…’, ইনস্টাগ্রামে কী ইঙ্গিত জিতুর

কদিন আগেই খবর রটে ফের ছোট পর্দায় ফেরার জন্য প্রস্তুত নায়িকা। ধারাবাহিকটির দায়িত্বে থাকবেন লীনা গঙ্গোপাধ্যায়। সত্যিই কি ফিরছেন ছোট পর্দায় জানতে যোগাযোগ করা হয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে। আর তাতে সৌমিতৃষা স্পষ্ট জানিয়ে দেন, গোটা খবরটাই ভুয়ো।

সৌমিতৃষা জানান, ‘টলি টেলস নামের একটি ফেক পোর্টাল থেকে খবরটা করা হয়েছে। আমি জানি না কেন লোক এই ফেক পোর্টালটির খবরকে এত সিরিয়াসলি নিচ্ছে’!

আরও পড়ুন: দু' হাতে আগলে স্ফীতোদর, ছেলের পর ফুটফুটে মেয়ে চাই লাফটার কুইন ভারতী সিং-এর, সাধ দিল টিম লাফটার শেফস

এদিকে, চলতি বছরের গোটাটাই বেশ অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছে অভিনেত্রীর। বছরের শুরুতে কিডনিতে স্টোন। এরপর আবার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি হতে হয় হাসপাতালে। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়েও যোগ দিতে পারেননি। তবে এখন ধীরেধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেলেও, ডাক্তারের পরামর্শে রয়েছেন বিশ্রামে। সেই সময় তাঁর হয়ে মন্দিরে পুজোও দেন ভক্তরা। সবার একটাই প্রার্থনা, জলদি সেরে উঠুন সকলের আদরের মিষ্টি মেয়েটা!

News/Entertainment/Soumitrisha Kundu: লীনার ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় ফিরছেন মিঠাই? ‘জানি না কেন সবাই…’, HT Bangla-কে জবাব সৌমিতৃষার