কুমির কাণ্ডের পর ‘দ্য রাজা সাব’ দেখতে এসে দর্শকরা থিয়েটারে জ্বালালেন আগুন, নিন্দায় মুখর নেটপাড়া
প্রভাস এবং সঞ্জয় দত্ত অভিনীত ছবি দ্যা রাজা সাব মুক্তি ঘিরে ভারতজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। কিছুদিন আগেই প্রভাসের কিছু ভক্ত থিয়েটারে কিছু কুমির নিয়ে ঢুকে পড়ে। তাদের বক্তব্য অনুযায়ী যেহেতু সিনেমায় কুমিরের সঙ্গে প্রভাসের লড়াইয়ের।দৃশ্য আছে তাই তারা এই কাজ করেছিলেন।
প্রভাস এবং সঞ্জয় দত্ত অভিনীত ছবি ‘দ্য রাজা সাব’ মুক্তি ঘিরে ভারতজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। কিছুদিন আগেই প্রভাসের কিছু ভক্ত থিয়েটারে কিছু কুমির নিয়ে ঢুকে পড়ে। তাদের বক্তব্য অনুযায়ী যেহেতু সিনেমায় কুমিরের সঙ্গে প্রভাসের লড়াইয়ের দৃশ্য আছে তাই তারা এই কাজ করেছিলেন। যদিও জ্যান্ত কুমির নয়, তারা এসেছিলেন কুমিরের ডামি নিয়ে।
কুমির কান্ডের পর দর্শকরা থিয়েটারে জ্বালালেন আগুন
এবার সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর দৃশ্য দেখলো দর্শকরা। উড়িষ্যার একটি সিনেমা হলে কনফেটি পোড়ানো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে নেটপাড়া জুড়ে। সকলেই ব্যাপারটিকে ভীষণভাবে অসমর্থন জানিয়েছেন। এই কাজ কোনভাবেই প্রভাসের ভক্তদের হতে পারে না বলে মন্তব্য করেছেন নেট পাড়ার বাসিন্দারা।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে সিনেমা হলে একদল ব্যক্তি পোড়াচ্ছেন কনফেটি। এই কনফেটি হল ছোট ছোট কাগজ যা বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে বাড়ি অথবা জন্মদিনে ওড়ানো হয়। এই ছোট ছোট কাগজ পুড়িয়ে থিয়েটারে উন্মুক্ত জনতা সিনেমা চলাকালীন আনন্দ প্রকাশ করেছেন যা একেবারেই উচিত নয় বলে মনে করেছেন নেট পাড়ার বাসিন্দারা।
ভিডিও ভাইরাল হতেই একজন লিখেছেন, এটা প্রভাসের ভক্তদের কাজ হতে পারে না। এটা একেবারেই করা উচিত হয়নি। দয়া করে প্রাপ্তবয়স্কদের মতো ব্যবহার করুন। এটা তোমাদের বাড়ি নয়। যেকোনো মুহূর্তে বিপদ হতে পারত। এই ধরনের আচরণ প্রভাসকে আরো বেশি লজ্জায় ফেলছে।
অন্য একজন মন্তব্য করে লিখেছেন, বোঝাই যাচ্ছে জন্ম থেকেই বুদ্ধি হয়নি। একজন মানুষ কঠোর পরিশ্রম করে থিয়েটার তৈরি করল আর সেখানে এইভাবে আগুন লাগানো অত্যন্ত নিন্দা জনক। প্রায় প্রত্যেককেই গোটা ঘটনাটিকে অবিবেচক একটি ঘটনা বলে দাবি করেছেন।
News/Entertainment/কুমির কাণ্ডের পর ‘দ্য রাজা সাব’ দেখতে এসে দর্শকরা থিয়েটারে জ্বালালেন আগুন, নিন্দায় মুখর নেটপাড়া