ডন ৩ নিয়ে বিরোধ উঠল চরমে! সোশ্যাল মিডিয়া থেকে রণবীরকে আনফলো করলেন ফারহান

Farhan Unfollows Ranveer Singh: ডন ৩ স্থগিত হওয়ার খবরের মধ্যে, ফারহান আখতার ইনস্টাগ্রাম থেকে রণবীর সিং-কে আনফলো করে দিয়েছেন। যদিও, রণবীর সিং এখনও ইনস্টাতে ফারহান আখতারকে অনুসরণ করছেন।  

Published on: Jan 30, 2026 4:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভক্তরা ডন ৩ নিয়ে ছিলেন খুবই উত্তেজিত। আচমকা খবর আসে যে, রণবীর সিং এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। আপাতত খবর ফারহান আখতার ছবিটি স্থগিত রেখেছেন। কারণ তাড়াহুড়ো করে তিনি ডন ৩-এর কাস্টিং করতে চান না। এই নিয়ে সোশ্যা মিডিয়ায় যখন তুঙ্গে উঠেছিল আলোচনা, তখন সামনে এল এই কাণ্ড!

রণবীর সিংকে আনফলো করলেন ফারহান আখতার। (Instagram)
রণবীর সিংকে আনফলো করলেন ফারহান আখতার। (Instagram)

জানা গিয়েছে যে, ইনস্টাগ্রাম থেকে রণবীর সিংকে আনফলো করেছেন ফারহান আখতার। ২০০৩ সালে রণবীরকে ডন ৩-এ নেওয়ার ঘোষণা হয়েছিল। রণবীরকে ডনের চরিত্রে দেখতে, বেশ উত্তেজিত ছিলেন তাঁর ভক্তরাও। এখন ফারহান ইনস্টাগ্রাম থেকে রণবীরকে আনফলো করার পরে, দুজনের মধ্যে মতবিরোধের খবরে কার্যত পড়ল সিলমোহর।

রণবীর সিংকে আনফলো করলেন ফারহান আখতার। (Instagram)
রণবীর সিংকে আনফলো করলেন ফারহান আখতার। (Instagram)

ফারহান হয়তো রণবীরকে আনফলো করেছেন, তবে রণবীর সিং এখনও ফারহান আখতারকে অনুসরণ করছেন (খবর লেখার সময় পর্যন্ত)। সোশ্যাল মিডিয়ায় রণবীর সিং এবং ফারহান আখতারকে নিয়ে এত আলোচনা হলেও, নির্মাতারা রণবীর সিংয়ের ডন ৩ থেকে প্রস্থান সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

ফারহান আখতারকে ফলো করছেন রণবীর সিং।
ফারহান আখতারকে ফলো করছেন রণবীর সিং।

ডন ৩ স্থগিত হওয়ার পর জানা গিয়েছে যে, ফারহান আখতার তার আসন্ন ছবি জি লে জারায় কাজ করবেন। এই ছবির ঘোষণা করেছিলেন তিনি অনেক আগেই। জানা গিয়েছে, ‘জি লে জারা’র স্ক্রিপ্ট' চূড়ান্ত হয়ে গিয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই ছবির শুটিং শুরু হতে পারে।