‘ও রোমিও’র টিজারে ফরিদার মুখে গালাগাল শুনে স্তম্ভিত নেটদুনিয়া! 'ছোট, সহজ-সরল গালিগালাজ…', এই প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী
শাহিদ কাপুরের ছবি 'ও রোমিও'-এর টিজার কিছুদিন আগে মুক্তি পেয়েছে। এই টিজারে শাহিদ ছাড়াও যিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি হলেন ফরিদা জালাল। টিজারে ফরিদা জালালকে গালাগাল দিতে দেখা গিয়েছে, যা সকলকেই বেশ অবাক করে দিয়েছিল। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ফরিদা।

ফরিদার মুখে গালাগাল শুনে স্তম্ভিত নেটদুনিয়া! এই প্রসঙ্গে যা বললেন তিনি
জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরিদা জানান যে, বিশাল তার প্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম। অনেক দিন থেকেই তাঁর বিশালের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আর ‘ও রোমিও’ তাঁর ইচ্ছেপূরণ করেছে। তিনি আরও জানান যে, যখন বিশাল তাঁর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তিনি বিশালকে বলেছিলেন যে তাঁর সঙ্গে কাজ করার ফলে অভিনেত্রীর আরও একটি ইচ্ছাপূরণ হবে। বিশাল তখন তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে, ‘আপনি কি গালাগাল দেবেন?’
তিনি বলেন, ‘আমি কী বলবো বুঝতে পারছিলাম না। আমি খুশি হয়েছিলাম যে ও আমার সঙ্গে কাজ করতে চায়। আমি শুধু বলেছিলাম যে, ‘আমি কোনও অশ্লীল, নোংরা গালিগালাজ বলতে পারব না। যদি এটা একটা ছোট, সহজ সরল গালিগালাজ হয়, আমি তাহলে তা বলতে পারি।’ এই কথা শুনে তিনি হেসেছিলেন এবং আমার কথার অর্থ বুঝতে পেরেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমি ছবিতে মাত্র একবার এই সংলাপটি বলেছি এবং এটা নিয়ে যে এত আলোচনা হবে তা বুঝতে পারিনি। আমি সমাজমাধ্যমে দেখেছি অনেকেই বলছেন, 'ফরিদা জালাল এটা বলেছেন', ‘আমাদের প্রিয় দিদা বা মা এটা বলেছেন।’ তারা আমাকে শুরু থেকেই দেখে আসছেন এবং আমি কখনও এমন সংলাপ বলিনি, তবে এটা ঠিক আছে।’