'আমার পাশে নীরবে সবসময়...', ঋদ্ধিমাকে জন্মদিনে কৃতজ্ঞতা প্রকাশ গৌরবের

২০১৭ সালের ২৮ নভেম্বর ঋদ্ধিমা ঘোষকে বিয়ে করেন গৌরব চক্রবর্তী। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র সন্তান ধীরকে জন্ম দেন ঋদ্ধিমা। বাবা মা হন এই তারকা দম্পতি। ছেলেকে সামলানোর পাশাপাশি দুজনেই এই মুহূর্তে ব্যস্ত নিজেদের কর্মজীবনে।

Published on: Jan 18, 2026 4:51 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০১৭ সালের ২৮ নভেম্বর ঋদ্ধিমা ঘোষকে বিয়ে করেন গৌরব চক্রবর্তী। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র সন্তান ধীরকে জন্ম দেন ঋদ্ধিমা। বাবা মা হন এই তারকা দম্পতি। ছেলেকে সামলানোর পাশাপাশি দুজনেই এই মুহূর্তে ব্যস্ত নিজেদের কর্মজীবনে।

ঋদ্ধিমাকে জন্মদিনে আদুরে বার্তা গৌরবের
ঋদ্ধিমাকে জন্মদিনে আদুরে বার্তা গৌরবের

একদিকে যেমন ‘নিকষ ছায়া’ ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে অভিনয় করতে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে, তেমন অন্যদিকে ঋদ্ধিমা অভিনয় করবেন ‘কুহেলি’ নামের একটি ওয়েব সিরিজে। ফলে বোঝাই যাচ্ছে, দুই তারকা এই মুহূর্তে ব্যস্ত নিজেদের কাজে।


আরও পড়ুন: নয়া পালক জুড়ল দেবের মুকুটে, অভিনেতার নামে চালু হল ডাক টিকিট

কিন্তু যতই ব্যস্ততা থাকুক না কেন প্রিয় মানুষটির জন্মদিন কিন্তু একেবারেই ভুলে যান না গৌরব। ১৮ জানুয়ারি ঋদ্ধিমার জন্মদিন, তাই স্ত্রীকে এইদিন আদুরে বার্তা দিলেন গৌরব। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গৌরব লেখেন, ‘আজ তার দিন, যে নীরবে সবসময় আমার পাশে থেকেছে। আমার জীবনকে উষ্ণতায় ভরিয়ে দিয়েছে। আমাদের একসঙ্গে বেড়ে ওঠা প্রতিদিন হাসি মুখে কাটানো এবং ওর সঙ্গে জীবনকে আরও বিশেষ করে তোলা।’

গৌরব আরও লেখেন, ‘আমাদের এই ছোট্ট পৃথিবীতে প্রচুর ভালোবাসা নিয়ে এসেছে ও। ও যা কিছু স্পর্শ করে সেটাই বিশেষ হয়ে ওঠে যেমন আমাদের এই ছোট্ট পৃথিবী। আমি ধন্য আমি যে জীবন অতিবাহিত করছি, এমন আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আসুক যা আমরা একসঙ্গে উদযাপন করতে পারি। শুভ জন্মদিন ঋদ্ধিমা। সবকিছুর জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে অহনা, নতুন গাড়ির অবস্থা বেহাল, কেমন আছেন অভিনেত্রী?

গৌরব যে ছবিগুলি পোস্ট করেছেন তার প্রথম ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, ছুটি কাটাতে গিয়ে একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা। দ্বিতীয় ছবিতে সমুদ্র সৈকতে সেলফি তুলতে দেখা যায় দুজনকে। তৃতীয় ছবিতে দেখতে পাওয়া যায় জন্মদিনের কেক কাটতে ব্যস্ত ঋদ্ধিমা।