রাসমণির সেটেও কি দিতিপ্রিয়া ও তাঁর মা-র কারণে ঝামেলা হত? মুখ খুললেন পর্দার স্বামী ‘রাজচন্দ্র’ নূর
চিরদিনই তুমি যে আমার-এর সেটে ঝামেলার খবর সামনে আসার পর থেকে, একপ্রকার দর্শকদের চক্ষুশূল হয়ে উঠেছেন দিতিপ্রিয়া। এরই মাঝে দিতিপ্রিয়া ও তাঁর মাকে নিয়ে মুখ খুললেন ‘রাণী রাসমণি’-তে দিতিপ্রিয়ার স্বামী ‘রাজচন্দ্র’র ভূমিকায় অভিনয় করা গাজী আব্দুন নূর।
চিরদিনই তুমি যে আমার নিয়ে ধারাবাহিকের সেটে তৈরি হওয়া সমস্য়া এখন সবার জানা। মিলমিশ হচ্ছে না ধারাবাহিকের নায়ক-নায়িকা জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে। দিতিপ্রিয়া সেভাবে মিডিার সামনে মুখ না খুললেও, জিতু ইতিমধ্যেই লম্ব পোস্ট করেছেন ফেসবুকে। তারপর থেকে একপ্রকার দর্শকদের চক্ষুশূল হয়ে উঠেছেন দিতিপ্রিয়া। এরই মাঝে দিতিপ্রিয়া ও তাঁর মাকে নিয়ে মুখ খুললেন ‘রাণী রাসমণি’-তে দিতিপ্রিয়ার স্বামী ‘রাজচন্দ্র’র ভূমিকায় অভিনয় করা গাজী আব্দুন নূর।

রাণী রাসমণির সেটেও কি কখনও নূরের সঙ্গে এরকম জটিলতা তৈরি হয়েছে দিতিপ্রিয়ার? ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি তুলেছিলেন নায়িকা বা তাঁর মা? যাতে নূর আনন্দবাজারকে স্পষ্ট করে দে, ‘ঝামেলা কী হবে! দিতিপ্রিয়া তখন অনেক ছোট। কোনো সমস্যাই হয়নি। ঘনিষ্ঠ দৃশ্যেও না।’
অনেকেই দাবি করছেন, এই ঘটনার পিছনে নাকি দিতিপ্রিয়ার মায়েরও পরোক্ষ যোগ আছে। তিনি সারাক্ষণ মেয়ের সঙ্গে থাকেন। ঘনষ্ঠ দৃশ্যের সময়ও থাকেন। ফলে অস্বস্তিতে পড়তে হয় সেটের বাদবাকিদের। নূর জানান, রাসমণি চলাকালীন যেহেতু দিতিপ্রিয়া খুবই ছোট ছিল, তাই মা তাঁর সঙ্গেই থাকতেন। আর দুজনের বয়সের ফারাক এতটাই কম ছিল যে, সেভাবে কথাও হত না তাঁর আর দিতিপ্রিয়ার। কিন্তু নায়িকার মায়ের সঙ্গে তিনি ভালোই আড্ডা দিতেন। এমনকী, নূর দিতিপ্রিয়ার মায়ের কাছে আবদার করে বলেছিলেন, ‘নিজের ছেলে মনে করে আগলে রাখবেন’! আর দিতিপ্রিয়ার মা-ও ভালোমন্দ রান্না করে খাওয়াতেন, এখানে-সেখানে নিয়ে যেতেন। ছোটপর্দার ‘রাজচন্দ্র’ স্পষ্ট করেন, তাঁদের সেটে কারও সঙ্গেই কারও কোনো রকম ঝামেলা হয়নি।
আরও পড়ুন: ‘ঘুমের ওষুধ একটু কম খান…’, এক নেটিজেনের পরামর্শ স্বস্তিকাকে, কড়া জবাব নায়িকার
টলিপাড়ায় নায়ক-নায়িকার ঝামেলা নতুন কছু নয়। তবে এভাবে স্ক্রিন শেয়ার করতে না চাওয়া বা ‘নো টাচ’-এর শর্ত দেওয়া এর আগে দেখেনি টেলিপাড়া। শুক্রবারের হাই ভোল্টেজ ড্রামার পর, জিতু-দিতিপ্রিয়া পরস্পরের মুখ দেখেননি শনি ও রবিবারে। তবে শ্যুটিং হয়েছে। কিন্তু দুজনে আসেননি একফ্রেমে। চ্যানেল বেজায় চটেছে, বীতশ্রদ্ধ প্রযোজনা সংস্থাও।
আরও পড়ুন: লীনার ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় ফিরছেন মিঠাই? ‘জানি না কেন সবাই…’, HT Bangla-কে জবাব সৌমিতৃষার
এর মাঝেই খবর সোমবার সন্ধ্যায় নায়ক-নায়িকাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসবে প্রযোজনা সংস্থা এসভিএফ। সমাধানসূত্র খোঁজার চেষ্টা করবে। মাসখানেক আগেও একবার এভাবেই সমাধান করানো হয়েছিল। তবে সেই সন্ধিচুক্তির মেয়াদ দীর্ঘস্থায়ী হয়নি, দেখার এবারে কী হয়!












