ভেউভেউ করে কান্না! ছোট ছেলেকে সামলাতে নাজেহাল জেনেলিয়া, শেষে চুমু দিয়ে ভাঙালেন মান
মুম্বইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিকলবল লিগ-এ ঘটে এমন কাণ্ড। কোনো এক অজানা কারণে কেঁদে ভাসায় জেনেলিয়া-রীতেশের ছোট ছেলে। তবে মেজাজ না হারিয়েই, খুব শান্তভাবে পরিস্থিতি সামাল দেন অভিনেত্রী।
সন্তানদের নিয়ে হামেশাই নাজেহাল হতে হয় মা-বাবাদের। কখনো তাঁদের রাগ, কখনো দুঃখ, মান-অভিমান সামলাতে রীতিমতো হাল খারাপ হয় সব অভিভাবকেরই। ঠিক এরকমই একটি মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন সম্প্রতি জেনেলিয়া ডিসুজা। তবে বলি অভিনেত্রী খুব সুন্দর করে সামলে নেন সবটা।

শনিবার মুম্বইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিকলবল লিগ (WPBL) ২০২৬-এ বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আমির খান, জেনেলিয়া ডি'সুজা, রীতেশ দেশমুখ এবং সামান্থা রুথ প্রভুর মতো তারকারা, যা এই ক্রীড়া ইভেন্টে গ্ল্যামার যোগ করে। লিগের বেশ কয়েকটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। তবে এর মধ্যে একটিতে দেখা যায় যে, জেনেলিয়া এবং রীতেশ দেশমুখের ছোট ছেলে হঠাৎই কাঁদতে শুরু করে কোনো এক কারণে।
দেখা যাচ্ছে, বারবার মা প্রশ্ন করছে, আর বাচ্চাটি কোনো জবাব দিচ্ছে। কিন্তু কান্না থামানোর নামই নিচ্ছে না। কিন্তু যা বিশেষভাবে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে তা হল, কোনোভাবেই মেজাজ হারাননি জেনেলিয়া। বরং বেশ শান্তভাবেই ছোট ছেলেকে চুপ করানোর চেষ্টা করছেন। এক পর্যায়ে হাল ছেড়ে দেন, অন্য দিকে মন দেন। পরে অবশ্য, ছেলে কান্না থামানোর পর গালে হামি খেতেও দেখা গেল। যদিও খুদের রাগ তখনও পুরোপুরি কমেনি।
জেনেলিয়ার এই প্যারেন্টিং মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। একজন কমেন্ট করেছেন, ‘মানে শুধু আমাদের বাচ্চারাই এমন করে না!’ আরেকজন লেখেন, ‘কী ঠান্ডা মাথায় জেনেলিয়া সামলাল ব্যাপারটা। এমনিতেই তো মিডিয়ার নজর এসবেই আটকে থাকে।’ তৃতীয় মন্তব্য লেখা, ‘সো সুইট। বেচারা ছোট মানুষ, নিশ্চয়ই কিছু ওর মনে খুব আঘাত করেছে।’
আরও পড়ুন: লাল টুকটুকে বিয়ের কার্ড গেল ভগবানের পায়ে, মার্চের কত তারিখে বিয়ে অনন্যা-সুকান্তর
বেশ কয়েকবছর প্রেম করার পর, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। প্রথমে মহারাষ্ট্রীয় আর তারপর খ্রিস্টান মতে বিয়ে করেন তাঁরা। এরপর ২০১৪ সালে প্রথম ছেলে রিয়ান ও ২০১৬ সালে রাহেলকে স্বাগত জানায়।
E-Paper











