ভাইরাল গোবিন্দার নতুন লুক, নায়ককে দেখে বিভ্রান্ত ভক্তরা, প্রশ্ন করলেন, ‘আসল তো?’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গবিন্দার একটি নতুন লুক। অনেকেই মনে করছেন তাহলে হয়তো এবার ছবির জগতে ফিরে আসতে চলেছেন রি সুপারস্টার। কিন্তু গোবিন্দাকে দেখে অনেকেই ভাবছেন হয়তো ছবিটি আসল নায়কের নয়। কেন?

Published on: Jun 21, 2025 12:02 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নেটিজেনদের প্রতিক্রিয়া

গোবিন্দার লুক দেখে একজন লিখেছেন, ‘আপনি কবে ফিরে আসবেন স্যার? দয়া করে আমাদের বলুন।’ অন্য একজন লিখেছেন, ‘দুর্দান্ত এনার্জি’। তৃতীয় একজন লিখেছেন, ‘বলিউডের সেরা সুপারস্টার।’ চতুর্থ জন লিখেছেন, ‘গোঁফে আপনাকে আরও সুদর্শন লাগছে,হিরো নাম্বার ওয়ান।’

ভাইরাল গোবিন্দার নতুন লুক
ভাইরাল গোবিন্দার নতুন লুক

কিছু মানুষ আবার গোবিন্দার লুক নিয়ে প্রশ্নও তুলেছেন। একজন লিখেছেন, ‘আপনাকে ৯০ শতাংশ গোবিন্দার মতো দেখতে লাগছে। পুরোপুরি লাগছে না।’ অন্য একজন লিখেছেন, ‘একেবারে গোবিন্দার মতো লাগছে আপনাকে।’ তৃতীয়জন লিখেছেন, ‘আসলকেও নকলের মতো দেখতে লাগছে।’

আরও পড়ুন: শুধু ‘সিতারে জামিন পর’ নয়, আমিরের এই ছবিগুলিও হলিউডের ছবির নকল! তালিকায় আছে কী কী?

আরও পড়ুন: বাড়ি এক হলেও থাকেন আলাদা ঘরে, দুই দাদার পর কী এবার ভাঙতে চলেছে অর্পিতার সংসারও?

প্রসঙ্গত, ‘পার্টনার’ ছবির পর গোবিন্দার এমন আর কোনও ছবি ছিল না যা বক্স অফিসে ভালো ফল করেছিল। বারবার প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন তিনি ঠিকই, কিন্তু ভক্তদের প্রত্যাশা অনুযায়ী ছবি তিনি উপহার দিতে পারেননি। তবে এখনও যদি অভিনেতা কামব্যাক করতে চান তাহলে অবশ্যই তাঁর ভক্তরা সঙ্গ দেবেন তাঁর।

বেশ কয়েকদিন ধরেই গোবিন্দার সিনেমা জগত থেকে সরে দাঁড়ানোর বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে চর্চা। গোবিন্দার স্ত্রী সুনিতাও স্বামীর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত। এতকিছুর মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল গোবিন্দার নতুন লুক, তাহলে কি এবার অবশেষে ছবির জগতে ফিরতে চলেছেন তিনি?

গোবিন্দার যে নতুন লুক সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, একটি শর্ট প্যান্ট এবং স্যুট পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। চোখে রয়েছে সানগ্লাস এবং মাথায় ঘন চুল। সঙ্গে রয়েছে একটি গোঁফ। বলা ভালো, এক নজরে অভিনেতাকে দেখে যেন চেনাই যাবে না।

আরও পড়ুন:টিজার মুক্তি পেতেই বিতর্কে দ্য বেঙ্গল ফাইলস, বিবেকের বিরুদ্ধে FIR তৃণমূল নেতার

আরও পড়ুন:মনের মানুষের সঙ্গে প্যারিসে ভ্রমণ ঋতাভরীর, পোস্ট করলেন একগুচ্ছ ছবি

বিগত বেশ কয়েক বছর ধরে গোবিন্দার যে লুক সকলে দেখে অভ্যস্ত, তার থেকে একেবারে আলাদা এই লুক। অনেকে ভাবছেন হয়তো ছবির জগতে ফিরতে চলেছেন তিনি, তাই এই নতুন গেটআপ। অনেকে আবার ছবির মানুষটিকে আসল গোবিন্দা বলতেই নারাজ। তাঁরা আসল এবং নকলের মধ্যে পার্থক্যের কথা সামনে নিয়ে এসে প্রশ্ন তুলেছেন?