বিশ্বকাপ জয়ের পরই মাহিকাকে নিয়ে ঘুরতে গেলেন হার্দিক! জানেন দুজনের বয়সের ফারক কত?
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি টি ২০ ওয়ার্ল্ডকাপ ২০২৬ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন করতে বান্ধবী মাহিকা, নিজের পোষ্য সারমেয়কে নিয়ে ছুটিতে যেতে দেখা গেল হার্দিককে। সেই ছবি সামনে আসতেই ফের চর্চায় ভারতীয় অলরাউন্ডারের প্রেম-জীবন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি টি ২০ ওয়ার্ল্ডকাপ ২০২৬ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় দেশজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য উদযাপনের এক মুহূর্ত তৈরি করেছিল। আর তারপরেই বান্ধবী, নিজের পোষ্য সারমেয়কে নিয়ে ভ্যাকেশনে যেতে দেখা গেল হার্দিককে। সেই ছবি সামনে আসতেই ফের চর্চায় ভারতীয় অলরাউন্ডারের প্রেম-জীবন।

ঘুরতে যাচ্ছেন হার্দিক ও মাহিকা
ইনস্টা বলিউড নামের একটি পাপারাজ্জো পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, বোটে উঠছেন প্রথমে মাহিকা। তিনি পরে আছেন সাদা রঙের লং ড্রেস। এরপর বোটে ওঠছেন হার্দিক। তারপর সারমেয়কে কোলে নিয়ে ঢুকে যান কেবিনে।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হার্দিক-মাহিকার রোম্যান্টিক মুহূর্ত
ফাইনাল জয়ের পর মাঠে একে-অপরেয় মজে থাকতে দেখা গিয়েছিল হার্দিক ও মাহিকাকে। তা সে নাচ করা হোক, বা দীর্ঘ বাক্যালাপ। আনন্দে কতবার যে জড়িয়ে ধরেছেন তাঁর ইয়ত্তা নেই। যা দেখে নেটপাড়ার ধারণা, ভালোবাসায় যাকে বলে হাবুডুবু খাচ্ছেন হার্দিক।
মাহিকার প্রেমে হাবুডুবু হার্দিকের
তবে তারিফের পাশাপাশি ট্রোলেও কিন্তু জিতেছে। টি ২০ চাম্পিয়ন ২০২৪-এর ট্রফির সময় হার্দিকের সঙ্গী ছিলেন স্ত্রী নাতাশা। তাপরতো দুজনের ডিভোর্স হয়ে যায়। এখন ২৬-এ আনন্দের মুহূর্তে পাশে মাহিকা। নেটপাড়ার আশঙ্কা ২০২৮-এ আবার নতুন কোনো ‘ভাবি’ না দেখতে হয় তাঁদের!
কে মাহিকা শর্মা?
মাহিকা শর্মা একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে তার কাজের জন্য পরিচিত। তিনি মিউজিক ভিডিয়ো, ইন্ডিপেনডেন্ট সিনেমা এবং বেশ কয়েকটি মার্কেটিক ক্যাম্পেনে উপস্থিত হয়েছেন। তিনি বছরের পর বছর ধরে তানিষ্ক, ভিভো এবং ইউনিক্লো সহ সুপরিচিত ব্র্যান্ডগুলির সঙ্গে কাজ করেছেন। মনীশ মালহোত্রা, অনিতা ডোংরে এবং তরুণ তাহিলিয়ানির মতো বিশিষ্ট ডিজাইনারদের হয়ে র্যাম্পেও হেঁটেছেন।
মাহিকা ও হার্দিকের বয়সের ফারাক কত?
মাহিকা শর্মা চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ২৫ বছর পূর্ণ করেছেন। এদিকে, হার্দিক পান্ডিয়া অক্টোবরে তাঁর ৩৩তম জন্মদিন উদযাপন করবেন, যার ফলে দুজনের মধ্যে বয়সের পার্থক্য আট বছরের।
হার্দিকের ডিভোর্স
২০২৪ সালে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘোষণা করেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে তাঁরা আলাদা হওয়ার খবর জানান। পারস্পরিক সম্মান বজায় রেখে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও, ছেলে অগস্ত্যর দায়িত্ব দুজনেই যৌথভাবে পালন করছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











