‘মাতৃস্নেহে’ হার্দিক-পুত্র অগস্ত্যকে আগলে রাখল প্রেমিকা মাহিকা! বাহবা নেটপাড়ার

হার্দিক পান্ডিয়ার ছেলে অগস্ত্যকে ভারত বনাম ইংল্যান্ড টি ২০ ওয়ার্ল্ডকাপ সেমি ফাইনাল ম্যাচের সময় গ্যালারিতে দেখা যায়। সে তার বাবার প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচ দেখে। মাঠে যখন চার-ছয় মারছিলেন হার্দিক, তখন আনন্দে হাততালি দিতে দেখা যায় দুজনকেই। 

Mar 6, 2026, 09:31:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও তাঁর প্রাক্তন স্ত্রী মডেল নাতাশা স্ট্যানকোভিচ যখন ডিভোর্সের পথে হাঁটেন, তখন যৌথ বিবৃতি দিয়ে ঘোষণা করেছিলেন যে, পথ আলাদা হলেও ছেলে অগস্ত্যর দায়িত্ব নেবেন তাঁরা একত্রে। ডিভোর্সের পর এখনও সিঙ্গেল নাতাশা। কাজ আর ছেলে, এই নিয়েই ব্যস্ত তিনি। যদিও হার্দিকের জীবনে ভালোবাসা এসে কড়া নেড়েছে আবারও। শুধু তাই নয়, কোনো লুকোছাপা না করেই প্রেমিকা মাহিকা শর্মাকে সকলের সামনেও এনেছেন হার্দিক। শুধু তাই নয়, মাহিকাকে হার্দিকের ছেলে অগস্ত্যর সঙ্গেও দেখা যায় আজকাল মাঝেসাঝেই।

মাহিকার সঙ্গে বসে বাবার খেলা দেখল হার্দিক-পুত্র অগস্ত্য।
মাহিকার সঙ্গে বসে বাবার খেলা দেখল হার্দিক-পুত্র অগস্ত্য।

মাহিকা-র সঙ্গে হার্দিক পুত্র অগস্ত্য

বৃহস্পতিবার খেলা দেখতে এসেছিল অগস্ত্য। নাতাশা সঙ্গে না এলেও, প্রেমিকার সন্তানকে আগলে রাখতে দেখা গেল মাহিকাকে। গ্যালারিতে অগস্ত্যকে নিজের কোলে বসিয়ে খেলা দেখান। শুধু তাই নয়, ম্যাচ শেষে নিজে গিয়ে খুদেকে গাড়িতে তুলে দিয়েও আসেন। আর এই ভিডিয়োই আপাতত তুমুল ভাইরাল সোশ্য়াল মিডিয়াতে। মাহিকার দায়িত্বজ্ঞানে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। সঙ্গে তারিফ হয়েছ নাতাশারও, তিনি প্রাক্তন স্বামীর নতুন করে প্রেমে পড়ার খবর জানার পরেও, সন্তানকে দূরে রাখেননি নিজের বাবার থেকে।

আরও পড়ুন: নীলম কোঠারিকে গোবিন্দা কি ভালোবাসতেন? ‘সেইসময় প্রেম…’, মুখ খুললেন সুনীতার বর

মাহিকার ‘মাতৃস্নেহ’ পেল প্রশংসা

এক নেটিজেন লিখেছেন, ‘বাচ্চাটা অনেক খোলাভাবে বড় হতে পারবে। রোজ মা-বাবার ঝগড়া দেখার থেকে এটাই ভালো’। আরেকটি কমেন্ট আসে, ‘মেয়েটা যথেষ্ট খেয়াল রাখছে। হার্দিক ভাই বিয়ে করে নাও’। তৃতীয় মন্তব্যে লেখা, ‘বিয়ে সুখের নাই হতে পারে। কিন্তু বেরিয়ে আসা, সুখে থাকা, বাদবাকি সবাইকে ভালো রাখাটাই আসল।’

ছেলেকে গাড়ি উপহার হার্দিকের

কদিন আগেই ছেলে অগস্ত্যকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন হার্দিক। সেই সময় ছেলের সঙ্গে গাড়ির শোরুমে এসেছিলেন নাতাশাও। কালো ল্যান্ড রোভার ডিফেন্ডারটির দাম ভারতীয় অটোমোবাইল বাজারে৩ থেকে ৪ কোটি টাকা।

হার্দিক-নাতাশার বিয়ে ও বিচ্ছেদ

হার্দিক এবং নাতাশা করোনা লকডাউন চলাকালীন ২০২০ সালের ৩১ মে আইনি বিয়ে করেন। কয়েক মাসের মধ্যেই ৩০ জুলাই তাঁদের ছেলে অগস্ত্যর জন্ম হয়। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি উদয়পুরে ধুমধাম করে সামাজিক বিয়ে হয়েছিল, প্রথমে হিন্দু ও পরে খ্রিস্টান রীতি অনুসরণ করে। যদিও তার কয়েক মাসের মধ্যেই ছন্দপতন। অবশেষে ২০২৪ সালে বিচ্ছেদের খবরে সিলমোহর দেন এই দম্পতি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More