ববি বা সানি নন, নাতি করণ দেওল কেন ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করলেন? ‘পুরো পরিবার…’, কারণ জানালেন পুরোহিত

ধর্মেন্দ্রর মৃত্যুতে কেবল তাঁর পরিবার নয়, বিনোদন জগতেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতার মৃত্যুর পর তাঁর শেষকৃত্য থেকে পরলৌকিক ক্রিয়া সবটার দিকেই অনুরাগীদের নজর। বুধবার অভিনেতার পরিবার হরিদ্বারের হর কি পৌরিতে তাঁর অস্থি বিসর্জন দিয়েছেন। ববি বা সানি নন,নাতি করণ দেওল কেন ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করলেন?

Published on: Dec 04, 2025 7:44 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ধর্মেন্দ্রর মৃত্যুতে কেবল তাঁর পরিবার নয়, বিনোদন জগতেও নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন অভিনেতার ভক্তরাও। অভিনেতার মৃত্যুর পর তাঁর শেষকৃত্য থেকে পরলৌকিক ক্রিয়া সবটার দিকেই অনুরাগীদের নজর। বুধবার অভিনেতার পরিবার হরিদ্বারের হর কি পৌরিতে তাঁর অস্থি বিসর্জন দিয়েছেন। এর একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তাঁর কোনও ছেলে বা মেয়ে নয় বরং নাতি করণ দেওল অস্থি বিসর্জনের সমস্ত রীতি পালন করেছেন। কিন্তু কেন জানেন? তাঁদের বাড়ির পুরোহিত এই প্রসঙ্গে মুখ খুলেছেন।

ববি বা সানি নন, নাতি করণ দেওল কেন ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করলেন? কারণ জানালেন পুরোহিত
ববি বা সানি নন, নাতি করণ দেওল কেন ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করলেন? কারণ জানালেন পুরোহিত

আরও পড়ুন: মাত্র ২১ বছরেই প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন! গোলাপি ফ্রক পরা এই খুদেকে চিনতে পারলেন? বর্তমানে ইনি জনপ্রিয় অভিনেত্রী

পণ্ডিত রোহিত শ্রোত্রিয়া এএনআইকে এই প্রসঙ্গে বলেন, ‘ওঁর পরিবারের সদস্যরা ওখানে এসেছিলেন। ওঁরা হর কি পৌরিতে চিতাভস্ম বিসর্জন দিতে চেয়েছিলেন, কিন্তু কিছু কারণে, সানি দেওল এবং ববি দেওল যেতে পারেননি। তাই ধর্মেন্দ্রজীর নাতি করণ চিতাভস্ম বিসর্জন দিয়েছিলেন। পিণ্ড দানও করা হয়েছিল। সানি দেওলের পুরো পরিবার এবং ববি দেওলের পুরো পরিবারও উপস্থিত ছিলেন।’ তিনি আরও জানান যে, বিসর্জনের আগে সমস্ত আচার-অনুষ্ঠান একটি বেসরকারি হোটেলে সম্পন্ন করা হয়েছিল।

আরও পড়ুন: বোনের গায়ে হলুদে উদ্দাম নাচ কার্তিকের! নজর কেড়েছে নায়কের ট্যাটুও, জানেন কী লেখা আছে?

ধর্মেন্দ্রর শেষকৃত্য তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়েছিল এবং অনেক ভক্ত এ নিয়ে অভিযোগ করেছিলেন। তবে, হেমা মালিনী একজন সাংবাদিক এবং পারিবারিক বন্ধুকে বলেছিলেন যে, ধর্মেন্দ্র সব সময় চেয়েছিলেন যে দর্শকরা তাঁকে সুস্থ অবস্থায় দেখুন। মৃত্যুর সময় তিনি ভালো বোধ করছিলেন না। সর্বশেষ খবর হল যে সানি এবং ববি ৮ ডিসেম্বর তাঁদের লোনাভালা ফার্মহাউসে তাঁদের বাবার স্মরণ সভার আয়োজন করবেন। অভিনেতার অনুরাগীদের সেখানে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন: শাহরুখের প্রিয় বান্ধবী, বলিউডের সবচেয়ে বড়লোক নায়িকা ফেরান সলমনের বিয়ের প্রস্তাব! রাগে কী করেন ভাইজান?

প্রসঙ্গত, অক্টোবর মাস থেকেই ধর্মেন্দ্রর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। জানা গিয়েছিল যে, তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন। ১০ নভেম্বর খবর আসে যে তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি নেতিবাচক রিপোর্ট প্রকাশ্যে আসে। যা তার পরিবার অস্বীকার করে। তারপর ২৪ নভেম্বর ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। নিকটাত্মীয়দের নিয়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।