কখনও বোটক্স করিয়েছেন কোয়েল? 'ছোট ছোট খুঁতগুলোই মানুষকে…', যা বললেন নায়িকা
এই বোটক্স বা এই ধরনের কোনও সার্জারির মাধ্যমে চেহারার পরিবর্তনে বিশ্বাসী নন ডাকসাইটে সুন্দরী টলি কুইন কোয়েল মল্লিক। এবার তা নিয়েই মুখ খুললেন নায়িকা।
বর্তমানে অনেকেই বোটক্স, লিপ জব, নোস জব-সহ নানা রকমের সার্জারি করে থাকেন। গ্ল্যামার দুনিয়ায় এটা তো সব থেকে বেশি দেখা যায়। অনেক অভিনেত্রীকেই দেখা যায় তাঁরা এগুলির মাধ্যমে নিজের চেহারার পরিবর্তন করেছেন। কিন্তু এই বোটক্স বা এই ধরনের কোনও সার্জারির মাধ্যমে চেহারার পরিবর্তনে বিশ্বাসী নন ডাকসাইটে সুন্দরী টলি কুইন কোয়েল মল্লিক। এবার তা নিয়েই মুখ খুললেন নায়িকা।

আরও পড়ুন: বক্স অফিস বড্ড জটিল! অঙ্কুশ-ঐন্দ্রিলার নারী চরিত্র… সাড়া ফেলতে ব্যর্থ, কত আয় ২ দিনে?
তিনি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কখনও বোটক্স করেছেন কিনা জানতে চাওয়া হলে নায়িকা উত্তরে বলেন, ‘যাঁদের ইচ্ছে হয় করার তাঁরা অবশ্যই করবেন। কারণ সেটা তাঁদের দেহ, তাঁদের মুখ। তাঁরা কী করবেন না করবেন, বা সেই উচিত অনুচিতের জায়গায় ঢুকবই না। কিন্তু ব্যক্তিগত ভাবে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ খুব সুন্দর, নিজের মতো করে খুব সুন্দর। একটা যে সৌন্দর্যের মাপকাঠি করে দেওয়া হয়, যে চোখ, মুখ, নাক, থুতনি এমন হলেই সেটা সুন্দর, সেটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় না। কারণ ছোট ছোট খুঁতগুলোই মানুষকে সুন্দর করে তোলে। সবটা নিখুঁত থাকলে বিষয়টা কেমন হবে ঠিক জানিনা। আসলে মানুষের খুঁতগুলোই তাঁকে আলাদা করে তোলে। তবে যাঁরা করেন। তাঁরা করেন। তাঁদের নিজেদের চেহারা, তাঁরা সেটা নিয়েই ভালো থাকুন।’
আরও পড়ুন: মিথিলার পর এবার রোজার সঙ্গেও বিয়ে ভাঙল তাহসানের? 'আমরা এখন…' মুখ খুললেন নায়ক
কাজের সূত্রে গত বছর অভিনেত্রী একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তাঁর ছবি 'স্বার্থপর' রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল দর্শক মহলে। এরপর বড়দিনের আবহে মুক্তি পায় 'মিতিন একটি খুনির সন্ধানে'। এই ছবিটিও বেশ ভালোই আয় করে। বেশ কিছু ক্ষেত্রে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি লহ গৌরাঙ্গের নাম রে…'কেও পিছনে ফেলে দেয়।
আরও পড়ুন: 'মারধর করত, আমাকে খেতে দিত না…', কোন পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ সৌমিতৃষার?
প্রসঙ্গত, শোনা যাচ্ছে ২০২৭ সালে দেবের সঙ্গে ফের জুটি বেঁধে বড় পর্দায় ফিরতে পারেন নায়িকা। শোনা যাচ্ছে দেব নাকি তাঁকে 'খাদান ২' -এর জন্য প্রস্তাব দিয়েছেন। চিত্রনাট্যের কাজ চলছে। নায়িকা রাজি হলেই তিনি থাকবেন এই ছবিতে।












