এখন অনেকটাই সুস্থ সেলিম, কবে ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে?
গত ১৭ ফেব্রুয়ারি আচমকাই অসুস্থ হয়ে পড়েন সেলিম খান। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। বাবার অসুস্থতার খবর শুনে হাসপাতাল পৌঁছে যান সলমন থেকে আরবাজ সকলেই। সেলিম খানের সঙ্গে দেখা করতে আসেন বলিউডের নামিদামি ব্যক্তিত্বরা।
গত ১৭ ফেব্রুয়ারি আচমকাই অসুস্থ হয়ে পড়েন সেলিম খান। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। বাবার অসুস্থতার খবর শুনে হাসপাতাল পৌঁছে যান সলমন থেকে আরবাজ সকলেই। সেলিম খানের সঙ্গে দেখা করতে আসেন বলিউডের নামিদামি ব্যক্তিত্বরা।
এখন অনেকটাই সুস্থ সেলিম
প্রথম কয়েক দিন ভেন্টিলেশনে থাকার পর সেলিম খানকে নিয়ে যাওয়া হয় আই সি ইউ তে। বার্ধক্য জনিত কারণে তাঁর সেরে উঠতে অনেকটা সময় লাগবে বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। এবার জানা গেল, সেলিম খানের বর্তমান শারীরিক অবস্থার কথা।
সূত্র মারফত জানা গিয়েছে, এখন সেলিম খান অনেকটাই সুস্থ আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসবেন। খুব স্বাভাবিকভাবেই এই খবরে ভীষণ খুশি পরিবারের সকলে।
তবে বাড়ি ফিরে এলেও কড়া নিয়ম মেনে চলতে হবে সেলিম খানকে। নিয়মিত ওষুধ খাওয়া থেকে শুরু করে পরিমিত খাওয়া দাওয়া সবকিছুই চলবে চিকিৎসকের পরামর্শের মত। তবে সেলিম খান যে এখন বিপদমুক্ত এই খবরটাই তাঁর গোটা পরিবার এবং সকলের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে।
সেলিম খান সম্পর্কে
প্রবীণ চিত্রনাট্যকার অভিনয়ের মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন কিন্তু লেখার দিকে যাওয়ার পরে তিনি বড় সাফল্য পান। সেলিম জাভেদ আখতারের সাথে মিলে 'দিওয়ার', 'ডন' এবং 'শোলে'-এর মতো ব্লকবাস্টার লিখে খ্যাতি অর্জন করেন, যা ১৯৭০ এবং ৮০-এর দশকে বলিউডের গল্প বলার ধরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল। তারা আলাদা হওয়ার পরেও, সেলিম 'আঙ্গারায়ে', 'নাম' এবং 'কাবজা'-এর মতো হিট ছবি লিখেছেন।
Home/Entertainment/এখন অনেকটাই সুস্থ সেলিম, কবে ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে?