ভোট চাইতে গিয়ে বিপাকে হিরণ! হাতে হাত ধরে করতে হল ভিডিয়ো, হেসে খুন নেটপাড়া

আর কিছুদিন বাদেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে প্রচারের কাজে ব্যস্ত প্রত্যেক দলের প্রার্থীরা। ব্যস্ত অভিনেতা তথা খড়্গপুরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও। কিন্তু প্রচারে বেরিয়েই পড়তে হল বিপাকে! ছবি অথবা ভিডিও তোলা নয় একেবারে পাশে দাঁড়িয়ে রিল তৈরি করতে হল হিরণকে।

Apr 7, 2026, 22:50:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আর কিছুদিন বাদেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে প্রচারের কাজে ব্যস্ত প্রত্যেক দলের প্রার্থীরা। ব্যস্ত অভিনেতা তথা খড়্গপুরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও। কিন্তু প্রচারে বেরিয়েই পড়তে হল বিপাকে! ছবি অথবা সেলফি তোলা নয় এক মহিলার পাশে দাঁড়িয়ে রিল তৈরি করতে হল হিরণকে।

ভোট চাইতে গিয়ে বিপাকে হিরণ!
ভোট চাইতে গিয়ে বিপাকে হিরণ!

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, জনৈক এক মহিলা ‘মন পাখি’ গানের তালে তালে নাচ করছেন। মহিলার পাশে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। খুব স্বাভাবিকভাবেই এমন অভিজ্ঞতা হয়তো আগে কখনও হয়নি তাঁর।

আরও পড়ুন: 'কোনও সেফটি লাগবে না...', তাপস পালের কথা অগ্রাহ্য করে যা করেছিলেন তরুণ মজুমদার

অন্য সময় হলে হয়তো বারণ করা যেত কিন্তু এখন যে ভোট, তাই ওই মহিলার সব কথাতেই সায় দিয়ে রিলে মুখ দেখালেন হিরণ। নাচের শেষে আবার মহিলার হাতে হাত দিতেও দেখা গিয়েছে অভিনেতাকে। খুব স্বাভাবিকভাবেই এই অল্প সময়ের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আরও একবার খবরের শিরোনাম ছিনিয়ে নেন হিরণ।

ভিডিয়ো দেখে একজন লেখেন, ‘তোমার ধৈর্য আছে বটে।’ অন্য একজন লিখেছেন, ‘তার মানে ভোটটা হিরণকেই দিচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘বাড়িতে আজ কষ্ট আছে। বউয়ের কাছে।’ কেউ একজন মজা করে লিখেছেন, ‘কাল আমার শহরে দেব আসবে আমিও ভাবছি এরকম রিল বানাবো।’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকেই দ্বিতীয় বিয়ে করে তুমুল বিতর্কের সম্মুখীন হয়েছিলেন হিরণ। অন্যদিকে প্রথম পক্ষের স্ত্রী সন্তানের দায়ের করা অভিযোগের ফলে আইনি জটিলতায় পড়তে হয়েছিল অভিনেতাকে। কিন্তু এত বিতর্কের মধ্যেও দেখা যায় পদ্ম শিবির হিরণের ওপর ভরসা রেখেছে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই দেখতে পাওয়া যায় হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন: প্রকাশ্যে এল ‘ভোলে বাবা’ সিজন ৩- এর নায়কের মুখ, কে এন্ট্রি নিলেন সিরিয়ালে?

প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছেন হিরণ। তবে নির্বাচনী প্রচারের মাঝখানেই এমন একটা অদ্ভুত কান্ডের সম্মুখীন হতে হয় অভিনেতাকে, যার ফলে আরও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান তিনি।