Hiran 1st wife: অভিযোগ ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের! বিজেপি বিধায়ক-অভিনেতার ১ম স্ত্রীকে চেনেন?
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই নাকি দ্বিতীয় বিয়েটি করেছেন বিজেপি বিধায়ক, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এক মেয়ে রয়েছে বছর কুড়ির, যে বাবার সঙ্গে আর রাখে না যোগাযোগ, হিরণের প্রথম স্ত্রীকে চেনেন?
মঙ্গলবার আচমকাই যেন বোমা ফাটালেন অভিনেতা-বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করলেন তিনি। যা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। কেউ ঘুণাক্ষরেও টের পেল না! একেবারে হিন্দু রীতি মেনে, শিবনগরী কাশীতে গিয়ে শুরু করলেন নতুন জীবন। তবে বিতর্ক বাধে যখন হিরণের বিয়ের ছবির তলায় এক মহিলা কমেন্ট করেন। যার দাবি তিনি হিরণের প্রথম স্ত্রী-র বান্ধবী। শুধু তাই নয়, কমেন্টে লেখা হয় যে, প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই নাকি দ্বিতীয় বিয়েটি করেছেন।

দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়েছেন হিরণ ঋতিকা গিরি-র সঙ্গে। এর আগেও ঋতিকা তাঁর প্রোফাইলে হিরণের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছিলেন। বিয়ের দিন লাল বেনারসি পরেছিলেন ঋতিকা, আর হলুদ পঞ্জাবি ছিল হিরণের। একসময় হিরণের পাশে ঢাল হয়ে ছিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। যিনি পেশায় ডিজাইনার। চালান নিজের বুটিক ও ক্যাফে। দুজনের ছাড়াছাড়ির খবর এসেছিল অবশ্য বছরখানেক আগেই। এমনকী, হিরণের সঙ্গে আর যোগাযোগ রাখেন না তাঁর নিজের মেয়েও।

২০২২ সালে আচমকাই সোশ্যাল মিডিয়ায় অনিন্দিতার একটি পোস্ট ভাইরাল হয়েছিল। যেখানে লেখা, ‘বাবা সদ্যোজাত সন্তানকে রেখে চলে যেতে পারে। ২২ বছর পর বিয়ে-বউকে অপ্রয়োজনীয় মনে হতে পারে। এমনকী সন্তানের মানসিক অবস্থার প্রতিও উদাসীন হতে পারে…।’ এরপরই কারও অসুবিধা হয়নি দুইয়ে দুইয়ে চার করতে। কারণ সে বছরই হিরনের বিয়ে পা রেখেছিল ২২-এ।
শোনা গিয়েছিল, এক তৃতীয় ব্যক্তির কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন হিরণ এবং অনিন্দিতা। মাঝে সামাজিক মাধ্যমে বিশেষ এক মহিলার সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যেত হিরণকে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় সেই মহিলার নানান মুডে ধরাও দিতেন তিনি। তবে তিনি ঋতিকা ছিলেন না, নাম ছিল পূজা হালদার। এই পূজা হালদার আবার ছিলেন বিবাহিত। যদিও তাঁদের মধ্যে কী সম্পর্ক তা কখনোই সামনে আসেনি। তবে এই নিয়ে কম ট্রোল হতে হয়নি হিরণকে।
হিরণের বিয়ের ছবিতে অনিন্দিতার বান্ধবী বলে পরিচয় দেওয়া সেই মহিলা মন্তব্য করেন, ‘ছি ছি, তুমি এখনও আমার বান্ধবী অনিন্দিতার সঙ্গে বিবাহিত, ডিভোর্স হয়নি। কী করে কাওকে দ্বিতীয় বিয়ে করতে পারো। আমি নিশ্চিত এবারে তোমাকে জেলে যেতে হবে। তুমি আজকে যে জায়গায় পৌঁছেছ, তা শুধুমাত্র আমার বন্ধবীর আত্মত্যাগের জন্য।’
এদিকে অনিন্দিতা টিভি নাইনকে জানিয়েছেন যে, তিনি সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছেন হিরণ-এর দ্বিতীয় বিয়ের কথা। এবং ডিভোর্স যে হয়নি, তাতেও দিলেন শিলমোহর। বলেন, ‘হিন্দুমতে তো এরকমটা হয় না। আমরা তো মুসলিম নই। এই বিয়ের তো মূল্য নেই।’
সঙ্গে অনিন্দতা আরও জানান যে, ‘ওই হৃতিকা বলে মেয়েটা আমাদের মেয়ের থেকে ২ বছরের বড়। এরপর আর কী বলার থাকে! দীর্ঘ নিশ্বাস ছাড়া কিছুই নেই। তবে হ্যাঁ, অনেকদিন ধরেই শুনছিলাম এই মেয়েটার কথা। মেয়েটা নাকি ব্ল্যাকমেল করত। ছবি দেখে তো মনে হচ্ছে না ব্ল্য়াকমেল করছিল!’
E-Paper











