Hiran: ঘরে বউ-মেয়ে, ঋতিকার আগেও নাকি ‘প্রেমে পড়েন’ হিরণ, তাও আবার খড়্গপুরেরই এক বিবাহিত মহিলার, রইল ছবি
ঋতিকার আগেও, হিরণ চট্টোপাধ্যায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর এসেছিল। খড়্গপুরেরই এক ‘বিবাহিত মহিলা’র সঙ্গে হামেশাই দেখা যেত তাঁকে। যা নিয়ে সেইসময় কম জলঘোলা হয়নি।
হিরণ চট্টোপাধ্যায় মঙ্গলবার আচমকাই তাঁর দ্বিতীয় বিয়ের ছবি শেয়ার করেন। তবে আসল চমক আসে, যখন হিরণের প্রথম স্ত্রী দাবি করেন তাঁদের ডিভোর্সই হয়নি। এরপরই পুরনো নানা ঘটনা আসতে থাকে সামনে। ভাইরাল হয় কিছু ছবি-ভিডিয়ো। যা কয়েক বছরের পুরনো। অভিনেতা, বিজেপি নেতা ভোটে জেতার পরপরের। সেই সময় খড়্গপুরেরই এক ‘বিবাহিত মহিলা’র সঙ্গে হামেশাই দেখা যেত তাঁকে। যা নিয়ে সেইসময় কম জলঘোলা হয়নি।

পূজা হালদার নামে জনৈক বিবাহিত মহিলার সঙ্গে দেখা যেত হিরণকে। একসঙ্গে ছবি দিতেন, রিল বানাতেন। শোনা যেতে শুরু করে যে, খড়্গপুরে এই বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিজেপির বিধায়ক। যার ফলে স্ত্রী ও কন্যা নাকি একেবারেই সম্পর্ক রাখতে রাজি নন তাঁর সঙ্গে। যদিও ব্যাপারটা নিয়ে জলঘোলা, মিডিয়ায় লেখালিখি শুরু হতেই, ধামাচাপা দেওয় হয়। পূজা নামের ওই মহিলার সঙ্গে আর দেখাও যায়নি সেভাবে হিরণকে।
আরও পড়ুন: অভিযোগ ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের! বিজেপি বিধায়ক-অভিনেতার ১ম স্ত্রীকে চেনেন?

এদিকে ঋতিকা গিরি, যাকে বিয়ে করেছেন হিরণ, তাঁর বয়স মাত্র ২১। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার দাবি, তিনি এতদিন জানতেন যে হিরণের পার্সোনাল অ্যাসিস্টেন্ট হলেন ঋতিকা। তবে হিরণের সঙ্গে যোগাযোগ করা এখনও সম্ভব হয়নি।
সঙ্গে অনিন্দিতা জনিয়েছেন যে, আইনত কোনও ডিভোর্স হয়নি তাঁদের। এমনকী ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রশ্ন, প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কী করে হিরণ আরেকবার বিয়ে করলেন? ইতিমধ্যেই এই নিয়ে কটাক্ষে মজেছেন তারকা থেকে বিরোধীরা।
আরও পড়ুন: চুপিচুপি বেনারসে ২য় বিয়ে করে ফেললেন বিজেপি বিধায়ক-অভিনেতা হিরণ, নিজেই দিলেন ছবি! কে কনে?
মঙ্গলবার বিকেলে মুখ খোলেন অনিন্দিতা। জানান যে, তিনিও সমাজমাধ্যমের ছবি থেকেই হিরণের বিয়ের বিষয়টি জেনেছেন। সঙ্গে বলেন, হিরণ নাকি মাঝেমধ্যে তাঁর আর মেয়ের সঙ্গে দেখা করতে আসতেন আরবানায়। তুমূল মানসিক অশান্তির মধ্যে দিয়ে তিনি এবং তার মেয়ে যাচ্ছেন বলেও দাবি করেন অনিন্দিতা। হিরণ তাদের নানাভাবে মানসিক অত্যাচার করেছে।
প্রসঙ্গত, বেনারসে বিয়ে করেন অনিন্দিতা আর হিরণ। কনের গায়ে ছিল লাল রঙের বেনারসি। আর হিরণ পরেছিলেন হলুদ রঙের পঞ্জাবি। 'মজনু', 'মাচো মস্তান', 'লে হালুয়া লে', 'জামাই ৪২০', 'জিও পাগলা', 'ভালবাসা ভালবাসা', 'জামাই বদল', ‘মেহের আলি’-র মতো ছবিতে দেখা গিয়ছে হিরণকে। তবে এখন আর সেভাবে কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে।
E-Paper











