Honey Singh: ‘ভেবে চিন্তে কথা বলব…’, গাড়িতে সেক্স নিয়ে মন্তব্য করে বিপাকে, ক্ষমা চাইলেন হানি সিং
মানুষ মাত্রই ভুল করে! গাড়়িতে অবাধ যৌনতার নিদান দিয়ে ভোলবদল হানির। মুখ ফসকে বলে ফেলেছেন দাবি ব়্যাপারের।
দিল্লির কনসার্টে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ‘গাড়িতে সেক্স’ করার মতো চটুল মন্তব্য করে বিতর্কের সূত্রপাত করেছিলেন হানি সিং। সমালোচনা-কটাক্ষে জেরবার হানি অবশেষে ক্ষমা চাইলেন। তড়িঘড়ি একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চাইলেন ব়্য়াপার।

কী বললেন হানি সিং? নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে হানি সিংকে বলতে শোনা যায় যে, উত্তেজনার বশে এবং দর্শকদের সাথে মজা করতে গিয়ে তিনি এমন কিছু কথা বলে ফেলেছেন যা অনেকের অনুভূতিতে আঘাত করেছে। তিনি বলেন, ‘আমি সবসময় আমার ফ্যানদের আনন্দ দিতে চাই। কিন্তু দিল্লির ওই কনসার্টে ফ্লোতে কিছু কথা বলে ফেলেছিলাম যা ভুল ছিল। আমি কোনো নারী বা সমাজকে অপমান করতে চাইনি। আমি ক্ষমা চাইছি। মানুষ মাত্রই ভুল করে।’
তিনি বলেন, ‘আমি জেন জেড দর্শকদের দেখেছিলাম এবং ভেবেছিলাম যে আমি তাদের ভাষায় একটি বার্তা দেব - অরক্ষিত যৌন মিলন না করা এবং কনডম ব্যবহার করা। আমি ভেবেছিলাম ওটিটি কনটেন্ট এবং সিনেমা যেভাবে তারা দেখবে সেই ভাষায় আমি কথা বলব’।
ভাইরাল হওয়া মূল ভিডিওটিতে দেখা গিয়েছিল, হানি সিং দিল্লির হাড়কাঁপানো ঠান্ডার কথা উল্লেখ করে দর্শকদের ‘গাড়িতে সেক্স’ করার পরামর্শ দিচ্ছেন এবং কুরুচিকর অঙ্গভঙ্গি করছেন। এর পরেই নেটিজেনরা তাঁকে ‘কাণ্ডজ্ঞানহীন’ এবং ‘অসভ্য’ বলে কটাক্ষ করেন। অনেকে তাঁর পুরনো অশ্লীল গানের ইতিহাস টেনে এনে দাবি তোলেন যে, হানি সিং আজও বদলাননি।
নিন্দকদের মতে, হানি সিংয়ের এই আকস্মিক ক্ষমা চাওয়ার পেছনে বড় কারণ হতে পারে আইনি চাপ। দিল্লির বেশ কিছু সামাজিক সংগঠন তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছিল। তাই এই ‘ড্যামেজ কন্ট্রোল’ জরুরি ছিল তাঁর জন্য।
হানি সিং ক্ষমা চাইলেও নেটপাড়া এখনও শান্ত হয়নি। এক পক্ষ মনে করছেন, নিজের ভুল স্বীকার করা ইতিবাচক। তবে সিংহভাগ মানুষের মতে, জনপ্রিয়তার তুঙ্গে থাকা একজন শিল্পীর উচিত কথা বলার আগে আরও সচেতন হওয়া।
E-Paper











