Honey Singh: 'দিল্লির ঠাণ্ডায় গাড়িতে সেক্স করার মজাই আলাদা…', ভরা মঞ্চে চরম অশালীন মন্তব্য় হানি সিং-এর

হানি সিং না হর্নি সিং! যৌনতা নিয়ে মন্তব্য় লাইভ কনসার্টে। তুলোধনা করা হল ব়্যাপারকে। 

Published on: Jan 15, 2026 4:31 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইয়ো ইয়ো হানি সিংয়ের। কখনও গানের কথা, কখনও ব্যক্তিগত জীবন— আর এবার খোদ প্রকাশ্য কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে চূড়ান্ত অশালীন মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই র‍্যাপার। সম্প্রতি দিল্লির এক কনসার্টে দর্শকাসনে উপস্থিত হাজার হাজার তরুণ-তরুণীর সামনে হানি সিং-এর ‘কুরুচিকর’ মন্তব্য নিয়ে সরগরম নেটদুনিয়া। অভিযোগ, জনপ্রিয়তার নেশায় কাণ্ডজ্ঞান হারিয়ে জনসমক্ষে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন তিনি।

'দিল্লির ঠাণ্ডায় গাড়িতে সেক্স করার মজাই আলাদা…', ভরা মঞ্চে চরম অশালীন মন্তব্য় হানি সিং-এর
'দিল্লির ঠাণ্ডায় গাড়িতে সেক্স করার মজাই আলাদা…', ভরা মঞ্চে চরম অশালীন মন্তব্য় হানি সিং-এর

কী ঘটেছিল সেই রাতে? ১৪ জানুয়ারি রাতে দিল্লিতে একটি মিউজিক কনসার্টে পারফর্ম করতে উঠেছিলেন হানি সিং। দিল্লির হাড়কাঁপানো ঠান্ডা নিয়ে কথা বলতে গিয়ে তিনি হঠাৎই আলটপকা মন্তব্য় করে বসেন তিনি। অশ্লীল ভাষা প্রয়োগ করতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে (যার সত্যতা যাচাই করেনি HT ডিজিটাল মাধ্যম), হানি সিং মাইক হাতে চিৎকার করে বলছেন— দিল্লির এই ঠান্ডায় গাড়িতে সেক্স করার মজাই আলাদা। এনজয় করো গাইজ, তবে কনডম ব্যবহার করতে ভুলো না!' কেবল তাই নয়, কথার ফাঁকে বারবার কুরুচিকর গালাগালিও দিতে শোনা যায় তাঁকে।

হানি সিংয়ের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশের মতে, যে শিল্পীকে লক্ষ লক্ষ কিশোর-কিশোরী আদর্শ মনে করে, তাঁর মুখ থেকে এমন মন্তব্য অত্যন্ত কুরুচিকর এবং সমাজবিরোধী। জনৈক এক ইউজার লিখেছেন,'সাফল্য যখন মাথায় চড়ে বসে, তখন এমনই হয়। কয়েক বছর পর কামব্যাক করেও ওঁর স্বভাব বদলাল না।' অন্য একজন লিখেছেন, ‘পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কীভাবে একজন শিক্ষিত মানুষ এই ধরনের জঘন্য কথা বলতে পারেন?’

দিল্লির কনসার্টে যখন হানি সিং এই কথাগুলো বলছিলেন, তখন সামনে থাকা দর্শককুলের একাংশ উল্লাসে ফেটে পড়লেও, বাড়ির ড্রয়িংরুমে বসে থাকা সাধারণ মানুষ এই দৃশ্য দেখে স্তম্ভিত। অনেকে মনে করছেন, ইদানীং বাদশা বা অন্য র‍্যাপারদের সঙ্গে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে টিকে থাকতেই বারবার এই ধরণের ‘চিপ পাবলিসিটি’র আশ্রয় নিচ্ছেন হানি।

হানি সিংয়ের বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ নতুন নয়। এর আগেও তাঁর ‘নাগিন’ গানটি নিয়ে বিজেপি নেতারা এফআইআর দায়ের করার দাবি তুলেছিলেন। তবে এবারের ঘটনাটি সরাসরি মঞ্চে দাঁড়িয়ে হওয়ায় বিতর্কের আঁচ অনেক বেশি।

এখনও পর্যন্ত এই বিতর্কিত মন্তব্য নিয়ে হানি সিং বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো ক্ষমা চাওয়া বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দিল্লির মতো একটি জনবহুল এবং শিক্ষিত শহরে দাঁড়িয়ে হানি সিংয়ের এই আচরণ নতুন করে শিল্পীদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিল।