Uday-Anamika: ‘পরকীয়া লিগ্যাল’, উদয়ের মন্তব্যে কী প্রতিক্রিয়া বউ অনামিকার? রায়ান-পারুলের বাচ্চা কবে আসবে?

Uday-Anamika: টলিপাড়ার মিষ্টি জুটি উদয়-অনামিকা। পর্দায় বউয়ের সঙ্গে চুলোচুলি লেগেই থাকে উদয়ের। পরকীয়া নিয়ে রায়ানের ভাইরাল সংলাপ শুনে কী প্রতিক্রিয়া অনামিকার? 

Published on: Jan 22, 2026 2:31 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী টলিউডের অন্যতম জনপ্রিয় এবং কিউট দম্পতি। দীর্ঘদিনের প্রেমের পর গত বছর তাঁরা আইনি বিয়ে সারেন। উদয় যখন জি বাংলার 'পরিণীতা' ধারাবাহিকে ‘রায়ান’-এর চরিত্রে অভিনয় শুরু করেন, তখন থেকেই অনামিকা তাঁকে প্রতিনিয়ত সমর্থন জুগিয়ে গিয়েছেন। মজার বিষয় হলো, অনামিকা নিজেও একজন দাপুটে অভিনেত্রী, তাই অভিনয় জগতের খুঁটিনাটি নিয়ে তাঁদের মধ্যে দারুণ বোঝাপড়া। আরও পড়ুন-মেয়ে নিয়াসার চেয়ে মাত্র ২ বছরের বড় দ্বিতীয় বউ! ঋতিকার থেকে কত ‘বুড়ো’ হিরণ?

‘পরকীয়া লিগ্যাল’, উদয়ের মন্তব্যে কী প্রতিক্রিয়া বউ অনামিকার? রায়ান-পারুলের বাচ্চা কবে আসবে?
‘পরকীয়া লিগ্যাল’, উদয়ের মন্তব্যে কী প্রতিক্রিয়া বউ অনামিকার? রায়ান-পারুলের বাচ্চা কবে আসবে?

পরিণীতার সাম্প্রতিক ট্র্যাকে দেখা যাচ্ছে বউয়ের উপর বেজায় খাপ্পা রায়ান। কারণ অফিসের সিনিয়রের পারুলকে পছন্দ করছে, তেমনই ধারণা তৈরি হয়েছে রায়ানের মনে। যদিও কিছুদিন আগে রায়ানের গোপন প্রেমিকার খোঁজ করছিল পারুল। সেইসময় বুক বাজিয়ে রায়ান বলেছিল- ‘পরকীয়া তো লিগ্যাল’। এই কথা শুনে উদয়ের বাস্তব স্ত্রী অনামিকার কী প্রতিক্রিয়া ? টলিফ্যাক্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে উদয় বলেন, ‘রিলটা খুব ভাইরাল হয়েছিল। ওহ দেখে বলল, খুব তো ওখানে বলছো পরকীয়া লিগ্যাল। আচ্ছা, বেটা….তবে ওহ জানে আমার ওতো সাহস নেই, ইচ্ছাও নেই’। উদয় কি এতটাই জেন্টালম্য়ান? অভিনেতা বললেন, ‘ডায়লগটা বলে মজা এসেছে। রিয়েল লাইফে আমরা যা করতে পারব না, সেটা রিলে করার সুযোগ থাকে, তো করে নাও’।

কিন্তু পর্দায় রায়ান-পারুলের মিলন হবে কতদিনে? উদয়ের কথায়, ‘ প্রেম আছে, তবে কিছু জিনিসের ক্ল্যারিটি প্রযোজন। সবুরে মোয়া ফলে।…. যেদিন গল্প শেষের দিকে যাবে সেদিন অবশ্য়ই একটা টয় চলে আসবে। সব গল্পে সেটাই হয়। শেষে টয় (বাচ্চা) চলে আসে। চুল সাদা হয়ে যাবে, গল্পে লিপ চলে আসবে’। পারুলের কথায়, ‘আমাদের চোখে-মুখে প্রেম। মোমেন্ট ব্লিডআপ শেষ হলেই সব শেষ….’।

কোনো ধারাবাহিকের নায়ক-নায়িকার কেমিস্ট্রি নিয়ে বাস্তব জীবনের সঙ্গীরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন, কিন্তু অনামিকার ক্ষেত্রে বিষয়টি ঠিক উল্টো। পরিণীতার গোটা ইউনিট এবং ঈশানীর সঙ্গেও দারুণ বন্ডিং অনামিকার। শ্য়ুটিংয়ের ফাঁকে একসঙ্গেও সময়ও কাটান তিনজনে। উদয়-অনামিকার সুখী দাম্পত্যের মাঝে ঈশানী একজন পরম বন্ধুর মতো জায়গা করে নিয়েছেন। একে অপরের প্রতি এই শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবই 'পরিণীতা' টিমের সাফল্যের অন্যতম চাবিকাঠি। দীর্ঘদিন টিআরপি তালিকায় ভালো ফল করে আসছে এই মেগা। চলতি সপ্তাহেও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার এই মেগা।