বেনারসি পরবেন না, তবে বিয়ের সন্ধ্যায় কেমন সাজবে শ্যামৌপ্তি? রণজয়ের পোশাকেও থাকবে চমক
ফেব্রুয়ারি মাসেই বিয়ে করতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বহুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাঁরা তাতে সিলমোহর দেননি। তবে সকলকে অবাক করে দিয়ে নতুন বছরে এই চমক দেন তাঁরা। কিন্তু বিয়েতে কেমন সাজবেন শ্যামৌপ্তি-রণজয়?
ফেব্রুয়ারি মাসেই বিয়ে করতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বহুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাঁরা তাতে সিলমোহর দেননি। তবে সকলকে অবাক করে দিয়ে নতুন বছরে এই চমক দেন তাঁরা। কিন্তু বিয়েতে কেমন সাজবেন শ্যামৌপ্তি-রণজয়?
বেনারসি পরবেন না, তবে বিয়ের সন্ধ্যায় কেমন সাজবে শ্যামৌপ্তি? রণজয়ের পোশাকেও থাকবে চমক
এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁরা এই প্রসঙ্গে জানান, বিয়ের সন্ধ্যায় লাল শাড়িতে সাজবেন শ্যামৌপ্তি। তবে বেনারসি পরবেন না। শ্যামৌপ্তির বিয়ের সাজের সঙ্গে সামঞ্জস্য রেখেই বরবেশে সাজবেন রণজয়। বিয়েতে অনুষ্ঠী মালহোত্রার পোশাক পরবেন দু'জনেই। তবে রিসেপশনের আলাদা অনুষ্ঠান হবে না। এক দিনেই সবটা হচ্ছে। এছাড়াও 'সঙ্গীত', 'মেহেন্দি'র আয়োজনও থাকছে না। জানা গিয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায় বিয়ের লগ্ন আছে। একেবারে বাঙালি রীতি মেনেই হবে বিয়ে। তবে মধুচন্দ্রিমা নিয়ে এখনই কিছু ভাবেননি তাঁরা।
প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন।
যদিও শুধুমাত্র ‘গুড্ডি’ নয়, একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন এই তারকা জুটি। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের আবহে দুই পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।
কাজের সূত্রে, রণজয়কে সর্ব শেষ জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তাঁর বিপরীতে ছিলেন শ্বেতা। তাছাড়াও গত বছর নায়কের ছবি 'রাস' মুক্তি পেয়েছিল বড় পর্দায়। অন্যদিকে, ছোট পর্দার গণ্ডি পেরিয়ে শ্যামৌপ্তি ‘রঙ্কিনী ভবন’ সিরিজে অভিনয় করেছেন। তবে এই মুহূর্তে দু'জনেই নিজেদের কাজকে দূরে রেখে জোরকদমে মেতে রয়েছেন বিয়ের প্রস্তুতিতে।
News/Entertainment/বেনারসি পরবেন না, তবে বিয়ের সন্ধ্যায় কেমন সাজবে শ্যামৌপ্তি? রণজয়ের পোশাকেও থাকবে চমক