Hrithik-Sussanne: হৃতিক-সাবার প্রেমের সাক্ষী প্রাক্তন বউ, হিংসে নয়, দুজনকে অফুরান ভালোবাসা সুজানের

হৃতিকের প্রাক্তন বউ আর প্রেমিকা যেন একে অপরের সই! দুজনের সমীকরণ দেখলে অবাক হতে হয়। 

Published on: Jan 14, 2026 9:04 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হৃতিক-সুজানের বিয়ের মেয়াদ ছিল ১৪ বছর। ১০ বছর আগে আলাদা হন এই তারকা দম্পতি। তবে বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করছেন তাঁরা। এই মর্ডান ডে ফ্রেন্ডশিপ থেকে অবশ্য অনেকেই হেঁচকি তোলেন! নতুন প্রেম সম্পর্কে জড়ালেও এখনও বন্ধুত্ব অটুট হৃতিক-সুজানের।

Hrithik Roshan's ex-wife, Sussanne Khan, shared a special post for him and his girlfriend, Saba Azad.
Hrithik Roshan's ex-wife, Sussanne Khan, shared a special post for him and his girlfriend, Saba Azad.

হৃতিক-সুজান-সাবা আর আরসালানের বন্ডিং দেখলে অনেকেই প্রশ্ন তোলেন, এ-ও সম্ভব? নিজের প্রাক্তন স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালবাসা কিংবা প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব আদৌ সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন চারজনে। গত ১০ই জানুয়ারি ছিল হৃতিকের জন্মদিন। ৫২তম জন্মদিনের কেকটা প্রাক্তন বউ আর গার্লফ্রেন্ডকে পাশে নিয়েই কেটেছেন হৃতিক। সেই পার্টিতে হাজির ছিল প্রাক্তন বউয়ের বর্তমান প্রেমিকও। কী সবটা গুলিয়ে যাচ্ছে তো!

সুজানের সঙ্গে বিয়ে ভাঙলেও আজও হৃতিক প্রাক্তন স্ত্রীর জীবনে তাঁর উপস্থিতি ধ্রুবতারার মতোই সত্য়ি আর উজ্জ্বল। হৃতিকের জন্মদিনের শুভেচ্ছা সুজানের তরফে ইনস্টাগ্রামে এসেছে একটু দেরিতে। মঙ্গলবার সুজান হৃতিক এবং তার বান্ধবী-অভিনেতা সাবা আজাদকে ‘অফুরন্ত ভালবাসা এবং জীবনের সবকিছু সেরা পাওয়ার’ কামনা করেছেন। সুজান খান প্রাক্তন স্বামী হৃতিক রোশনের জন্য মিষ্টি নোট লিখেছেন। সুজান খান একটি ভিডিও কোলাজ শেয়ার করেছেন যেখানে তিনি নিজে, তাঁর সন্তান হৃদান রোশন এবং রেহান রোশন, প্রেমিক আরসলান গনি, হৃতিক, সাবা এবং ভাই জায়েদ খানসহ বাকিরা রয়েছেন। পোস্টে তাঁদের ভ্রমণ এবং একসাথে হৃতিকের জন্মদিনে সময় কাটাতে দেখা গিয়েছে। তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে কোল্ডপ্লে গান এ স্কাই ফুল অফ স্টারস যুক্ত করেছেন।

সুজান লেখেন, ‘কারণ তুমি আমাদের সবার কাছে চিরকাল তারায় ভরা এক আকাশ হয়েই থাকবে... শুভ জন্মদিন রাই (হৃত্বিকের ডাকনাম)... তোমার এবং সাবু-র (সাবা আজাদের ডাকনাম) জন্য অফুরন্ত ভালোবাসা এবং জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর কামনা করি... এখান থেকে অনন্তকাল পর্যন্ত আমরা সবাই যেন পরিবার এবং মনের সব সঙ্কীর্ণতার ঊর্ধ্বে একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারি... আমরা সবাই আশীর্বাদধন্য এবং এই মহাবিশ্ব আমাদের সবাইকে রক্ষা করবে।’

সুজান ও সাবার বন্ডিং

হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। প্রেমের আদরে-চাদরে মাখামাখি করে ছবি দিতেও পিছপা হন না দুজনে। হৃতিকের প্রাক্তন ও বর্তমানের মধ্যে রয়েছে জমাটি বন্ধুত্ব। আদর করে সুজান সাবাকে ‘সাবু’ বলে ডাকেন। ওদিকে সাবা প্রেমিকের প্রাক্তন স্ত্রীকে ‘সুজ’ বলে সম্বোধন করেন।

ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। এই দম্পতি ডিসেম্বর ২০১৩-তে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে এবং নভেম্বর ২০১৪-তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন সুজান। ওদিকে সাবা-হৃতিকের সম্পর্কের সূচনা ২০২১ সালে।

হৃতিকের সর্বশেষ কাজ হ'ল ওয়ার ২, গত বছর অগস্টে মুক্তি পেয়েছিল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানিও অভিনয় করেছিলেন। আগামিতে কৃশ ৪-এ দেখা যাবে হৃতিককে।