'প্রকাশ্যে হোক বা অনলাইনে... ', শ্লীলতাহানির জন্য কোন শাস্তির বার্তা দিলেন হুমা?
অভিনেত্রী হুমা কুরেশি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে পুরুষদের উচিত মহিলাদের পোশাক, চেহারা এবং ওজন নিয়ে মন্তব্য করা বন্ধ করা।
এই মুহূর্তে মহারানী সিজন ৪ এবং দিল্লি ক্রাইম সিজন ৩ এই দুটি সিরিজের অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছেন হুমা কুরেশি। তবে সম্প্রতি দ্যা মেল ফেমিনিস্ট- এর সঙ্গে কথোপকথন চলাকালীন অভিনেত্রী নিজের কেরিয়ার, নারীবাদ এবং ইন্ডাস্ট্রিতে নারীদের সম্মান নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

হুমা আড্ডা চলাকালীন জানান, সোশ্যাল মিডিয়ায় এখন প্রায় সবাই ভীষণ সক্রিয়। জীবনের বিভিন্ন আপডেট সকলেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বেশিরভাগ সময় নিন্দুকদের থেকে কু মন্তব্য সহ্য করতে হয়। এই নিয়ে সরব হয়েও কোনও লাভ হয়নি। তাই এবার প্রকাশ্যে বা ফোনের আড়ালে লুকিয়ে থাকা দোষীদের শাস্তির নিদান দিলেন হুমা।
আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?
হুমা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিকিনি পরা ছবি পোস্ট করেন। আমিও করি। ছবি পোস্ট করলেই অনেকে লেখেন, এসব কি করছেন? এই সমস্ত কমেন্ট একদিকে যেমন বিরক্তিকর অন্যদিকে তেমন দুঃখজনক। মহিলাদের রাস্তাঘাটে কোনও মন্তব্য করলে যেমন শাস্তি দেওয়া হয় আমার মতে অনলাইনে ঠিক তেমনই শাস্তির প্রয়োজন।’
অভিনেত্রী বলেন, ‘মহিলারা কি পরে বের হচ্ছেন, তাদের মেকআপ, কাজ অথবা রাতে কখন বাড়ি ফিরছেন এই সমস্ত নিয়ে খুব মন্তব্য করা বন্ধ করুন আপনারা। আপনাদের সকলের উদ্দেশ্যে আমার এই একটাই আবেদন। শ্লীলতাহানি অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। যারা এটা করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত।’
আরও পড়ুন: ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?
প্রসঙ্গত, এই মুহূর্তে হুমা নাকি প্রেমের সাগরে ভাসছেন। বলিউডের একাধিক অভিনেত্রীদের অ্যাক্টিং কোচ রচিত সিং - এর প্রেমে পড়েছেন তিনি। যদিও এই সম্পর্কে এখনও শিলমোহর দেননি অভিনেত্রী। তবে সোনাক্ষীর রিসেপশনেও রচিতের সঙ্গে একই রংয়ের পোশাক পরে আসতে দেখা যায় হুমাকে।
উল্লেখ্য, ২০১২ সালে অনুরাগ কাশ্যপের রোমাঞ্চকর থ্রিলার ‘গ্যাংস অফ ওয়াসেপুর: পার্ট ২’ দিয়ে হুমা খ্যাতি অর্জন করেন। সম্প্রতি তাকে ‘মহারানি- র ৪র্থ সিজনে দেখা গেছে এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) প্রদর্শিত ’বায়ান' ছবিতে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ‘জলি এলএলবি ৩’ তেও অভিনয় করেছেন। তিনি নেটফ্লিক্সের ‘দিল্লি ক্রাইম ৩’-তে প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছেন।












