গোপনে লুকসেট হল নতুন অপর্ণার! সৃজা-প্রত্য়ুষা নন, কে হচ্ছেন জিতুর নায়িকা?

নতুন অপর্ণা কে? খোঁজ চলছে নেটপাড়ায়। সবার মনে একটাই প্রশ্ন নতুন নায়িকা জিতুর সঙ্গে মানিয়ে গুজিয়ে শ্যুটিং করবে তো? 

Published on: Nov 27, 2025 8:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার একটাই টপিক- ‘নতুন অপর্ণা কে?’ গত সোমবার দিতিপ্রিয়া সরে দাঁড়িয়েছেন ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে। নায়িকার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে আর্টিস্ট ফোরাম, চ্যানেল ও প্রযোজনা সংস্থা। খোঁজ চলছে নতুন অপর্ণার। গত কয়েকদিনে জিতুর নায়িকা হিসাবে উঠে এসেছে অন্তত হাফ ডজন নায়িকার নাম।

গোপনে লুকসেট হল নতুন অপর্ণার! সৃজা-প্রত্য়ুষা নন, কে হচ্ছেন জিতুর নায়িকা?
গোপনে লুকসেট হল নতুন অপর্ণার! সৃজা-প্রত্য়ুষা নন, কে হচ্ছেন জিতুর নায়িকা?

প্রত্যুষা পাল, সৃজা দত্ত থেকে শুরু করে হিয়া দে, সৌমিতৃষা কুণ্ডু, সম্পূর্ণা মণ্ডল- টলিপাড়ার অজস্র নায়িকাকে ঘিরে সোশ্যালে চলছে আলোচনা। জিতুর সঙ্গে বয়সের ফরাক রয়েছে এমন কাউকে কাস্ট করতে হবে অপর্ণার চরিত্রে। সে ক্ষেত্রে হিয়া, সৃজা এবং সম্পূর্ণা এগিয়ে থেকেছেন নেটিজেনদের বিচারে। সৃজা স্পষ্ট জানিয়েছেন আপতত ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যস্ত, সুতরাং মেগা সিরিয়ালে কাজ করতে আগ্রহী নন। ওদিকে সৌমিতৃষা কুণ্ডু বিরক্তির সুরেই জানিয়েছেন তিনি কেন দিতিপ্রিয়ার বদলি হতে যাবেন?

ওদিকে খবর বুধবার গোপনে প্রযোনা সংস্থার অফিসে হয়ে গিয়েছে নতুন অপর্ণার লুক সেট। কিন্তু টেলিপাড়ার কোনও পরিচিত মুখ নয়, নতুন মুখকেই এই চরিত্রে দেখবে দর্শক। চারজনের লুক সেট হয়েছে অপর্ণার চরিত্রের জন্য। তবে কাউকে চূড়ান্ত করা হয়নি। দ্রুত সে কাজ সারতে হবে প্রযোজনা সংস্থাকে। কারণ এখন নায়িকা ছাড়াই চলছে সিরিয়ালের শ্যুটিং। নায়ক ফিরে আসতেই গায়েব নায়িকা। দুজনের বিয়ের ট্র্য়াক সামনে এসেছিল। কিন্তু নায়ক-নায়িকার বিবাদের জেরে গল্পের মোড়ই ঘুরে গিয়েছে সম্পূর্ণ।

জিতু ফ্য়ানেদের লাগাতার আক্রমণেবিদ্ধ দিতিপ্রিয়া মানসিকভাবে বিপর্যস্ত। শরীরও ভালো যাচ্ছে না তাঁর। সেই কারণ দেখিয়েই ১৫ দিনের নোটিশ পিরিয়ডেও শ্য়ুটিং না করার আর্জি রেখেছিলেন দিতিপ্রিয়া। ফোরাম নিজেদের পক্ষ থেকে জানিয়েছেন, এই বিষয়ে তাঁরা কোনওরকম হস্তক্ষেপ করাকে অনৈতিক বলে মনে করে।

আরও পড়ুন-চিরদিনই থেকে সরলেন ‘শারীরিক-মানসিকভাবে অপরাগ’ দিতিপ্রিয়া! তবে কি সিরিয়াল বন্ধ হবে?

প্রযোজনা সংস্থার সঙ্গে দিতিপ্রিয়ার কোনও লিখিত চুক্তি ছিল না। তাই ফোরামের নিয়ম অনুয়ায়ী কাজ ছাড়ার আগে দু-মাসের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা ছিল নায়িকার। তবে শারীরিক ও মানসিক অপারগতার কারণ দেখিয়ে সেই নিয়ম শিথিল করতে আর্জি জানান দিতিপ্রিয়া। এরপর ফোরামের তরফে তাঁকে ১৫ দিনের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা বলা হয়েছিল। রবিবার সন্ধ্য়ায় সম্মতি জানিয়ে এই সংক্রান্ত ইমেল পাঠানোর কথা ছিল দিতিপ্রিয়ার। কিন্তু তিনি তেমনটা করেননি। সোমবার তিনি জানিয়ে দেন অসুস্থতার জন্য তিনি কোনওভাবেই আর কাজ করতে পারবেন না। তাই আর অপর্ণা হয়ে সেটে ফেরেননি দিতিপ্রিয়।

News/Entertainment/গোপনে লুকসেট হল নতুন অপর্ণার! সৃজা-প্রত্য়ুষা নন, কে হচ্ছেন জিতুর নায়িকা?