Vinod Khanna: ‘মহিলাদের ক্ষেত্রে আমার নিজেরও তো চাহিদা আছে…’! যৌনখিদে নিয়ে কী বলেছিলেন বিনোদ খান্না?
বিনোদ খান্নার একটি পুরনো সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে, যেখানে অক্ষয় খান্না-র বাবা খোলাখুলি যৌন চাহিদা নিয়ে কথা বলেছিলেন।
প্রয়াত অভিনেতা বিনোদ খান্না শুধু তাঁর কাজ নয়, ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর আলোচনায় ছিলেন। একাধিকবার বিনোদ খান্নার ব্যক্তিগত জীবন উঠে এসেছিল শিরোনামে। বর্তমানে যদিও তাঁর ছেলে অক্ষয় খান্না 'ধুরন্ধর' ছবির জন্য খবরের শিরোনামে রয়েছেন। আর সেই সূত্র ধরেই বিনোদের একটি পুরানো ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তিনি অন্তরঙ্গতা এবং যৌনতার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন।

প্রসঙ্গত, রেডিটে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে বিনোদ তাঁর অতীত সম্পর্ক নিয়ে কথা বলছেন। এবং সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘মহিলাদের ক্ষেত্রে আমার নিজেরও তো চাহিদা আছে এবং এসব ক্ষেত্রে আমি কখনোই সাধু নই। অন্য সবার মতো আমারও যৌনতা প্রয়োজন। নারীদের ছাড়া আমরা থাকতে পারি না।’
তবে বিনোদ খান্না বরাবরই ঠোঁট কাটা। সেই হিসেবে তাঁর ছেলে অক্ষয় খুব একটা ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে পছন্দ করতেন না। যাই হোক, করিশ্মা কাপুর এবং তারা শর্মার মতো অনেক অভিনেত্রীর সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়ে আছে, তবে অভিনেতা নিজে কখনও এই বিষয়ে কথা বলেননি। তারা শর্মা সম্পর্কে তিনি সবসময় বলতেন যে, তিনি তাঁর দীর্ঘদিনের বন্ধু।
বিনোদ ২বার বিয়ে করেছিলেন, একবার গীতাঞ্জলি খান্নাকে (অক্ষয় খান্নার মা) এবং দ্বিতীয়বার তিনি কবিতা খান্নাকে বিয়ে করেছিলেন। তবে তাঁর ছেলে অক্ষয় এখনও বিয়ে করেননি। এই নিয়ে ‘ধুরন্ধর’ অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমি আমার জীবনে নিশ্চিন্তে বাঁচতে চাই। আমি দায়িত্ব পছন্দ করি না এবং শিশুদের চেয়ে বড় দায়িত্ব আর কিছু নেই। আমি একাই সুখী, দায়িত্বহীন। কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। শুধু নিজেকে নিয়ে ভাবতে হয় এবং এটা চৎকার জীবন।’
১৯৭৫ সালে ওশোর শিষ্য হিসাবে দীক্ষা নেন বিনোদ খান্না। এরপর নিজের কেরিয়ার, পরিবার সবকিছুকে বিদায় জানিয়ে চলে যান মার্কিন মুলুকের ওরেগনে। যেখানে গড়ে উঠেছিল ওশোর নতুন আশ্রম ‘রজনীশপুরম’। সেই সময় অক্ষয় একেবারে ছোট। ২০১৭ সালের ২৭ এপ্রিল ৭০ বছর বয়সে মৃত্যু হয় বিনোদ খান্নার। জীবনের শেষ কয়েকটা বছর মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।












