‘আমার কাছে দুটো অপশন…', ইধিকা ফেরালে কাকে ‘প্রজাপতি ২’- তে নিতেন পরিচালক?

বাংলাদেশে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় ডেবিউ করার পরেই টলিউডের প্রথম ছবিতেই দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পান ইধিকা পাল। শুধু একটি নয় পরপর দুটি ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। এরপর আসে প্রজাপতি ২

Published on: Jan 16, 2026 10:55 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় ডেবিউ করার পরেই টলিউডের প্রথম ছবিতেই দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পান ইধিকা পাল। শুধু একটি নয় পরপর দুটি ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। এরপর আসে প্রজাপতি ২। এই ছবিতেও একটি চরিত্রের জন্য অভিনয় করা ডাক পেয়েছিলেন ইধিকা। কিন্তু অভিনয়ের জন্য ডাক পাওয়ার আগে নাকি এই ছবিটি সম্পর্কে কিছুই জানতেন না অভিনেত্রী।

ইধিকা ফেরালে কাকে ‘প্রজাপতি ২’- তে নিতেন পরিচালক?
ইধিকা ফেরালে কাকে ‘প্রজাপতি ২’- তে নিতেন পরিচালক?

সম্প্রতি অরিজিৎকে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা বলেন, আমি এই সিনেমাটা সম্পর্কে কিছুই জানতাম না। হঠাৎ করে একদিন পরিচালক আমাকে ফোন করে বলেন, তিনি একটি চরিত্রের জন্য আমাকে বেছে নিয়েছেন। আমি যদি না করে দি তাহলে তিনি এই চরিত্রটি ছবি থেকে বাদ দিয়ে দেবেন।

আরও পড়ুন: ‘গৃহপ্রবেশ’-এ নতুন নায়িকার এন্ট্রি, উষসীর মেয়ের চরিত্রে জি বাংলার এই সুন্দরী

অভিনেত্রী বলেন, পরিচালক আরও বলেছিলেন যে আমি এই চরিত্রের জন্য দুজনকে বেছে নিয়েছি। এবার তুমি বলো এই ছবিটা করবে কিনা। আমার কাছে ছবিটা না করার কোন কারণ ছিল না কিন্তু আমি যখন পরিচালককে জিজ্ঞাসা করি যে আমি ছাড়া আর কাকে আপনি বেছে নিয়েছেন? তখন আমার প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, আমার কাছে দুটো অপশন আছে প্রথমটা ইধিকা আর দ্বিতীয়টাও ইধিকা।

আরও পড়ুন: 'একাকীত্ব থেকেই এগুলো আসে... ', ডেলি ভ্লগারদের কোন চোখে দেখেন কোয়েল?

ইধিকা বলেন, আমি এই কথাটা শুনে ভীষণ খুশি হয়েছিলাম। যদিও অন্য অপশন থাকলেও আমি কাজ করতাম। কারণ একদিকে যেমন দেব রয়েছেন তেমন অন্যদিকে রয়েছেন মিঠুন চক্রবর্তী, তাই এই ছবিতে কাজ না করার কোনও কারণ নেই। এছাড়াও ছবিতে ছিলেন খরাজদা থেকে শুরু করে অপাদি পর্যন্ত। এতগুলো গুণী মানুষ যেখানে থাকেন সেখানে আমি কিভাবে না বলতে পারি?

প্রসঙ্গত, গত বছরেই যেমন রঘু ডাকাত এবং বহুরূপ ছবির মত ছবিতে অভিনয় করেছেন ইধিকা তেমন অন্যদিকে অভিনয় করেছেন বরবাদ ছবিতেও। সব মিলিয়ে এখন অভিনেত্রীর জনপ্রিয়তা যে ধীরে ধীরে বেশ ভালোই বাড়ছে তা বলাই বাহুল্য।